উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলের রূপগঞ্জ এলাকায় হাতিরবাগান বাসস্ট্যান্ড থেকে ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার দুপুরে (১২ অক্টোবর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাত ১১টার দিকে এসআই সেলিম রেজার নেতৃত্বে ৪০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি নড়াইল শহরের মহিষখোলা এলাকার প্রাইভেটকার ও মাইক্রোবাস চালক আলমগীর হোসেন (৪২) এবং পাশের লস্করপুর গ্রামের জেএসএ (থ্রি-হুইলার) চালক সবুজ মোল্যাকে (৪০) আটক করা হয়। এরা দু’জনে গাড়ি চালকের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। আটককৃতরা যশোরের বেনাপোল থেকে ব্যাগে করে ফেনসিডিল গুলো নড়াইলে নিয়ে আসছিল। পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেন, নড়াইল জেলাকে মাদকমুক্ত করতে আমরা বদ্ধ পরিকর। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...














