বিনোদন ডেস্ক : প্রথমে রাজীব, তারপর কিষণ, তারপর রোশন৷ এখনও পর্যন্ত জীবনে তিনজন পুরুষের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে সম্প্রতি শোনা যাচ্ছে তৃতীয় স্বামীর সঙ্গেও বিচ্ছেদের পথেই নাকি হাঁটছেন অভিনেত্রী। কানাঘুষো শোনা যাচ্ছে নিজের দাম্পত্য সম্পর্কের অবনতি নিয়ে নাকি মুখও খুলেছেন রোশন। যদিও অভিনেত্রী এ প্রসঙ্গে একটি শব্দও খরচ করেননি। তবে সোশ্যাল মিডিয়ায় স্বামীর সঙ্গে আর কোনও ছবি নেই তার। এই পরিস্থিতিতেই ছেলে অভিমন্যু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে। যা বর্তমানে সুপার ভাইরাল। ম্যাসেজে থাকা চমক নিয়ে চলছে জোর আলোচনা। তারই মাঝে এবার জীবনের নতুন ইনিংসের কথা ঘোষণা করলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সে সংক্রান্ত ভিডিও পোস্ট করেন। তাতে ‘ফিটনেস এম্পায়ার’ জিম খোলার কথা উল্লেখ করেন তিনি। অনেকেই বলছেন, একসঙ্গে জিম খোলার স্বপ্ন নাকি দেখেছিলেন রোশনও। তবে বর্তমানে স্বপ্ন সত্যি হচ্ছে ঠিকই। কিন্তু সেই পথচলায় ধারে কাছে নেই রোশন। কমপক্ষে সোশ্যাল মিডিয়ার পোস্টে তাই দেখা যাচ্ছে। কেউ কেউ বলছেন জিমের পরেই নাকি জীবনেও নতুন কোনও সিদ্ধান্ত নিতেই পারেন শ্রাবন্তী। আপাতত সেদিকেই তাকিয়ে সকলে।
অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেনকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক...
খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা
খুলনা ব্যুরো : খুলনা মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন
কবিরকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১ নভেম্বর)
সন্ধ্যায় নগরীর রায়েরমহল বড় মসজিদের পেছনের তার...
যশোরে জাতীয় যুব দিবস উদযাপন
যশোর প্রতিনিধি : র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে রোববার সকালে যশোরে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে অধিদপ্তরের...
বাঘারপাড়া কলেজের মেহগনি গাছের ডাল কাটা হয়েছে বিধি মেনেই খেলার মাঠে ফুটবলসহ অন্যান্য খেলার...
যশোর অফিস : যশোরের বাঘারপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ের খেলার মাঠে ফুটবলসহ অন্যান্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে মেহগনি গাছের ডালপালা কর্তন করা হয়েছে। কলেজের গভর্নিং বডির...
যবিপ্রবিতে এএসডিএস বিভাগের অত্যাধুনিক কম্পিউটার ল্যাব উদ্বোধন
যশোর অফিস :যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স (এএসডিএস) বিভাগের শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার সুযোগ বাড়াতে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব...














