স্টাফ রিপোর্টার, ঝিকরগাছা ॥ কৃষিই সমৃদ্ধি এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা উপজেলা অফিসারের কার্যালয়ের বাস্তবায়নে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) অধ্যাপক ডাক্তার মোঃ নাসির উদ্দিন। এসময় তিনি বলেন, কৃষকের উন্নয়নে সরকার সর্বদা পরিকল্পিত ভাবে কাজ করে চলেছে। সরকারের উন্নয়নের অংশিদার হয়ে থাকতে ভালো ভাবে চাষাবাদে মন দিয়ে সোনার ফসল তৈরি করুণ। সোনার ফসল তৈরি হলে, ‘দেশ বাঁচবে, দেশ বাচলে, দেশের মানুষ বাঁচবে, আর দেশের মানুষ বাঁচলে কৃষক বাঁচবে’। শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলা কৃষি সম্প্রসারণ কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুদ হোসেন পলাশের স্বাগত বক্তব্যে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মাহবুব আলম রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনাসহ অন্যান্য উপ সহকারী কৃষি অফিসারবৃন্দ ও উপজেলার বিভিন্নপ্রান্ত থেকে আগত কৃষক-কৃষাণীবৃন্দ। ঝিকরগাছায় কমিউনিটি কিনিক পরিচালনায় স্থানীয় সরকার প্রতিনিধি প্রশিণের উদ্বোধন ও আলোচনা সভায় ডা. নাসির উদ্দিন এমপি
৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশু পুত্রকে বিক্রি করলো মা, অবশেষে ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
মাসুদ রানা,মোংলা : অভাব, অনটন ও স্বামীর অবহেলায় অসুস্থ মায়ের ৩০ হাজার টাকায় বিক্রি করে দেয়া ১৫ মাস বয়সের শিশু পুত্রকে অবশেষে উদ্ধার হয়েছে...
ডুমুরিয়ায় বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন কর্তৃক নৈরাজ্য, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ডুমুরিয়া উপজেলা...
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে ঢাকুরিয়ায় দোয়া মাহফিল
আজিবর রহমান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বি এন পি'র জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য,সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া...
যশোরে ২০০ জনকে ১০ হাজার টাকা করে অনুদান দিলেন প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : যশোর ২৫০ শয্যা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা দিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।...
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে মাথায় কোপ,যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষক নিহত
যশোর প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ (৫০) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩...














