বেনাপোল থেকে এনামুলহক ঃ বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে ব্লিচিং পাউডার ঘোষণায় আমদানিকৃত পণ্যের সাথে কফি, দানাদার ও পাউডার জাতীয় পণ্য মিথ্যা ঘোষণায় আনার অভিযোগে ভারতীয় একটি ভারতীয় ট্রাক আটক করেছে বেনাপোল কাস্টমস। রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যার বেনাপোল স্থল বন্দরের ৩২ নং শেডের সামনে থেকে ভারতীয় এ ট্রাকটি আটক করা হয়। আকটকৃত পণ্যের আমদানি কারক এমএস রিড এন্টারপ্রাইজ এবং সিএন্ডএফ রিয়াংঙ্কা ইন্টারন্যাশনাল। যার বিলঅবএন্ট্রিনংসি-৫৪৫২৫ তাং-১৪-১১-২০২০ ও মেনিফেস্ট নং-২৭৫৭৮ তাং-১১-১১-২০২০। বেনাপোল কাস্টমস হাউজের সহকারী কমিশনার কল্যাণ মিত্র চাকমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে, বেনাপোল বন্দরের সামনে থেকে ডই২৫ ই৭১৩৩ নং ভারতীয় একটি ট্রাক আটক করা হয়। পরে ওই ট্রাকটি বেনাপোল কাস্টমস হাউজ আনা হয় এবং ট্রাকটি তল্লাশি করে ভারত থেকে আমদানিকৃত ১৮৭ প্যাকেজের ব্লিচিং পাউডারের সাথে মিথ্যা ঘোষণার কফি, দানাদার ও পাউডার জাতীয় পণ্য পাওয়া যায়। এগুলো কি পণ্য পরীা ছাড়া বলা সম্ভব না, বলে তিনি জানান।
যশোরে সানরা ইলেকট্রিক বাইকের জমকালো উদ্বোধন
যশোর প্রতিবেদক : যশোরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চীনের আন্তর্জাতিক ইলেকট্রিক ভেহিকল ব্র্যান্ড সানরা (SUNRA)-এর ছয়টি মডেলের ইলেকট্রিক বাইকের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার...
কোন মামলা ছাড়াই সাংবাদিককে পুলিশী হয়রানির অভিযোগ কেশবপুরে আইনশৃংখলা বিষয়ক সভা
যশোর অফিস : যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে নিবার্হী অফিসারের সভাকক্ষে উপজেলা নিবার্হী অফিসার...
যশোরে পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
যশোর অফিস : যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার...
সভাপতি – অধিবাস, সম্পাদক – বিদ্যুৎ, পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
পাইকগাছা প্রতিনিধি : জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ৯ নভেম্বর সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪...
চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে কঠোর...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা...













