স্টাফ রিপোর্টার : যশোরে চেক ডিজঅনার মামলায় ব্যবসায়ী নাইমুল ইসলাম নামে এক ব্যক্তিকে ১ বছর বিনাশ্রম কারাদন্ড ও চেকের সমপরিমান জরিমানা করেছে একটি আদালত। রোববার এক রায়ে যুগ্ম দায়রা জজ আদালতে বিচারক মো.আসিফ ইকবাল এ সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত নামুল ইসলাম মেসার্স এম এন্টারপ্রাইজের মালিক ও শহরের টিবি কিøনিক এলকার মৃত নজরুল ইসলামের ছেলে। মামলার অভিযোগে জানা গেছে, যশোর চাঁচড়া রাপাড়ার মৃত শেখ বদর উদ্দিনের ছেলে মিজানুর রহমানের কাছ থেকে ১০ লাখ টাকা ঋণ গ্রহণ করেন নাইমুল ইসলাম। নির্ধারিত সময়ের মধ্যে এ টাকা পরিশোধ না করায় তাগাদার এক পর্যায়ে নাইমুল ইসলাম তার ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স এম এন্টারপ্রাইজ নামীয় যুমনা ব্যাংক হিসাবের একটি ১০ লাখ টাকার চেক দেন। নাইমুল ইসলামের সুপারিশে ২০১৭ সালের ৮ মার্চ চেকটি নগদায়নের জন্য ব্যাংকে জম দিলে পর্যাপ্ত অর্থ না থাকায় ডিজঅনার হয়। বিষয়টি উকিল নোটিশটি পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করে টাকা দিয়ে চেকটি ফেরত নেয়ার অনুরোধ করা হয়। আসামি নাইমুল ইসলাম এ ব্যাপারে কর্ণপাত না করায় আদালতে মামলা করেন। এ মামলার দীর্ঘ স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামি নাইমুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১ বছর বিনাশ্রম কারাদন্ড ও চেকের সমপরিমান ১০ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত নাইমুল ইসলাম পলাতক রয়েছে।
যশোরে সানরা ইলেকট্রিক বাইকের জমকালো উদ্বোধন
যশোর প্রতিবেদক : যশোরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চীনের আন্তর্জাতিক ইলেকট্রিক ভেহিকল ব্র্যান্ড সানরা (SUNRA)-এর ছয়টি মডেলের ইলেকট্রিক বাইকের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার...
কোন মামলা ছাড়াই সাংবাদিককে পুলিশী হয়রানির অভিযোগ কেশবপুরে আইনশৃংখলা বিষয়ক সভা
যশোর অফিস : যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে নিবার্হী অফিসারের সভাকক্ষে উপজেলা নিবার্হী অফিসার...
যশোরে পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
যশোর অফিস : যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার...
সভাপতি – অধিবাস, সম্পাদক – বিদ্যুৎ, পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
পাইকগাছা প্রতিনিধি : জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ৯ নভেম্বর সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪...
চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে কঠোর...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা...













