পার্থ কুমার মন্ডল, তালা, সাতক্ষীরা প্রতিনিধি ঃ তালা উপজেলার ৫নং তেঁতুলিয়া ইউনিয়নে আবারও নৌকার মাঝি সরদার রফিকুল ইসলাম, এমন মন্তব্য ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে চলছে নানান গুঞ্জন এবং ইউনিয়নে বিভিন্ন হাট বাজারে চায়ের দোকানে চলছে আলোচনার ঝড় সরদার রফিকুলকে নিয়ে। নাম প্রকাশে অনচ্ছিুক যে যাহা করুক না কেন সরদার রফিকুল ইসলাম চেয়ারম্যান হিসেবে ইউনিয়নের উন্নয়নের কাজ করেছে অনেক। যেমন ঃ রাস্তা, কালভার্ট,ব্রীজ সহ সকল কাজ তিনিই করেছেন। ইউনিয়নের সকল গরীব দুঃখী মানুষ তার কাছে সাহায্য চেয়ে কখনও বিমুখ হয়ে ফেরেনি। বর্তমান চেয়ারম্যান সরদার রফিকুল ইসলামের সময় যে উন্নয়ন হয়েছে তা পূর্বে কোন চেয়ারম্যানের সময় হয়নি। এব্যাপারে ইউপি চেয়ারম্যান সরদার রফিকুল ইসলাম এ প্রতিবেদককে জানান আমি চেয়ারম্যান হওয়ার পর থেকে ইউনিয়নের রাস্তা, ছোট ছোট কালভার্ট, ব্রীজ সহ ইউনিয়নের অসহায় মানুষের পাশে থেকে আমি যে সেবা করেছি তা ইউনিয়নের সাধারণ মানুষ জানে। এখন মানুষ বুজতে শিখেছে ভোট কাকে দেওয়া যাবে। তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আমার জনগণের যে উদ্দেশ্য পুরন করার লক্ষ্যে আবারও নৌকা প্রতীকের প্রত্যাশী। যদি আমি আবারও নৌকার প্রতীক পেয়ে বিজয় লাভ করি তাহলেএই ইউনিয়নের জনসাধারণের সকল আশা আকাংখা পূরন করতে পারবো বলে আমি মনে করি। তবে আমার বিরুদ্ধে ইউনিয়নের কিছু কুচক্রী মহল সমাজের কাছে আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য আমার উন্নয়ন থামানোর জন্য সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে বিভিন্ন পত্র প্রতিকায় হয়ানি মূলক সংবাদ পরিবেশন করিয়ে আমার জনপ্রিয়তা নষ্ট করার জন্য চেষ্টা চালাচ্ছে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













