উদয় শংকর সিংহ,কেশবপুর : মঙ্গলবার দুপুরে কেশবপুর প্রেসকাবে সংবাদ সম্মেলন করেছেন মঙ্গলকোট ইউনিয়নের চেয়ারম্যান মনোনয়ার হোসেনের ছেলে খালিদ হোসেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে তিনি উল্লেখ করেন যে,তার মাছের ঘেরটি বানিয়ার কুড় বিলের মধ্যবর্তী স্থানে যার চার পাশে আরো ৫টি মাছের ঘের রয়েছে। বানিয়ার কুড় ঘেরটি দু পক্ষের নামে ডিড হওয়ার কারনে বিরোধ থাকায় স্থানীয় এমপি সাহেবের নির্দেশনায় সরেজমিন তদন্ত করেন কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম,আরিবপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহারুল ইসলাম ও কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠণিক সম্পাদক গৌতম রায় ্ তদন্তের পর জমির মালিকদের মতামতের ভিত্তিতে খালিদ হোসেনকে তাদের মাছ অবমুক্ত করা বাবদ ৩০ হাজার টাকা দেয়ার নির্দেশ দেন এবং খালিদ হোসেনকে মাছের ঘের পরিচালনার দায়িত্ব দেয়া হয়। সে মোতাবেক মাছের ঘের পরিচালনা করে আসছি। অপর দিকে পশ্চিম হাজরাতলার কুড় এর উপরি অংশে বসবাসরতরা গত বছর সকল জমির মালিকদের সন্মতিতে তিন বছর মেয়াদে ডিড করে দেয়। যার কারনে ওই সকল মাছের ঘের মালিকরা পানি নিষ্কাশনের পথ আটকিয়ে রাখে এবং অতিবৃষ্টিতে নদীতে পানি বৃদ্ধি পায় এ সময় ঘেরের পানি ছেড়ে দেয়ায় পানি নদীতে বা খালে না গিয়ে ঘেরের পানি ও নদীর পানি মিশে এরাকা প্লাবিত হয়। আমি পানি নিষ্কাশনের পথ বন্ধ করিনি। প্রকৃত অর্থে পানি নিষ্কাশনের পথ বন্ধের দায় হাজরাতলা কুড়ের উপরের চার মাচের ঘের মালিক আব্দুস সোবান গাজী, আব্দুল তালেব গাজী,কাদের গাজী ও যৌথ মালিকানাধীন ঘেরের উপরই বর্তায়। অথচ তারাই সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্র মুলক সংবাদ পরিবেশন করে আমাকে ও আমার পরিবারের সুনাম নষ্টের চক্রান্তে লিপ্ত রয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মামসুদুজ্জামান মাসুদ, রফিকুল ইসলাম,তৌহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম সহ জমির মালিকগণ।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













