পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় জমে উঠেছে আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের বার্ষিক নির্বাচন। বৃহস্পতিবার সকাল ১০টা হতে বেলা ২টা পর্যন্ত সমিতি মিলনায়তনে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৬৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি’র দুটি প্যানেলে ১১ পদের বিপরিতে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছে। আওয়ামী লীগের প্যানেলে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরা হলেন, সভাপতি পদে এ্যাডঃ কামরুল ইসলাম, সহ-সভাপতির দুটি পদে প্রশান্ত কুমার ঘোষ, আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক পদে সুকান্ত কুমার রায়, যুগ্ম-সম্পাদক পদে অজিৎ কুমার সরকার, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক পদে সরদার সুবেহ সাদিক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে শংকর কুমার ঢালী, লাইব্রেরী সম্পাদক পদে সাইদুর রহমান মিঠু, তিন সদস্য পদে সফিকুল ইসলাম, সমরেশ চন্দ্র মন্ডল ও শেখ আবুল কালাম আজাদ। অপরদিকে বিএনপি প্যানেলের প্রার্থীরা হলেন, সভাপতি পদে বর্তমান সভাপতি এ্যাডঃ জিএম আব্দুস সাত্তার, সহ-সভাপতির পদে জিএম আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক পদে দীপংকর কুমার সাহা, যুগ্ম-সম্পাদক পদে আব্দুল মজিদ গাজী, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক পদে আব্দুল মালেক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোহতাসিম বিল্লাহ, লাইব্রেরী সম্পাদক পদে রেহানা পারভীন, সদস্য পদে জিএম আক্কাছ আলী ও অনাদি কৃষ্ণ মন্ডল। নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন এ্যাড. মোজাফফর হাসান, নাসির উদ্দীন ও উত্তম কুমার সানা।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














