যশোর ডেস্ক : বলিউডের ফিল্ম ইতিহাসের সবচেয়ে বড় চমকের ঘটনা ঘটতে যাচ্ছে। একই ছবিতে অভিনয় করতে যাচ্ছেন শাহরুখ, সালমান ও আমির খান। বলিউডে এ ধরনের ঘটনা এই প্রথমবার ঘটতে যাচ্ছে। আর এর পুরো কৃতিত্ব অবশ্যই আমির খানের। তার ছবি ‘লাল সিং চাড্ডা’র দৌলতেই একসঙ্গে পর্দায় আসতে চলেছেন তিন খান। একবার এক সাক্ষাৎকারে শাহরুখ খান বলেছিলেন, ‘একসঙ্গে তিন খানকে পর্দায় আনা খুবই কঠিন।’ এবার সেই কঠিন কাজটাই সম্ভব করে ফেলতে চলেছেন পরিচালক অদ্বৈত চন্দন এবং প্রযোজক আমির খান ও তার স্ত্রী কিরণ রাও। তবে তিন খানকে এক ছবিতে দেখা যেতে পারে, খবরটা কিন্তু এখানেই শেষ নয়। জানা যাচ্ছে, নব্বইয়ের দশকের স্মৃতি উসকে ‘লাল সিং চাড্ডা’য় ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’র জনপ্রিয় চরিত্র ‘রাজ’-এর বেশে দেখা যাবে শাহরুখ খানকে। আর সালমানকে দেখা যাবে ‘ম্যায়নে পেয়ার কিয়া’র প্রেমের ভূমিকায়। ‘লাল সিং চাড্ডা’ ছবির মূল চরিত্র আমিরকে দেখা যাবে ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ সিনেমার সেটে । সেখানেই এক ঝলক দেখা যাবে ‘রাজ’ রূপী শাহরুখকে। কিং খান ক্যামিও চরিত্রটির শুটিংও ইতিমধ্য সস্পন্ন হয়েছে। একইভাবে সালমানকেও ক্যামিও চরিত্রে দেখা যাবে। তবে সালমানের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। পুরো বিষয়টি নিয়ে ছবির নির্মাতাদের তরফ থেকেও এখনও কিছুই জানানো হয়নি। তবে নতুন এই খবরে বেশ উচ্ছ্বসিত তিন খানের ভক্তরা। আর এর মধ্যেই তিন খানকে একসঙ্গে পর্দায় দেখার যে ইচ্ছা ছিল সকলের, সেটা কিছুটা হলেও পূরণ হতে যাচ্ছে।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














