বিনোদন ডেস্ক : চিকিৎসার জন্য দুবাইতে অবস্থান করছেন জনপ্রিয় অভিনেতা ডিপজল। গেল ১লা ডিসেম্বর সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুবাই যান তিনি। দুবাই থেকে মুঠোফোনে ডিপজল জানান, তার হার্টে দু’টি ব্লক ধরা পড়েছে। বুধবার হার্টে রিং পরানো হবে। এর আগে ২০১৭ সালের হৃদরোগের সমস্যার কারণে দীর্ঘদিন সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সে সময়ও তার হার্টে রিং পরানো হয়েছিল। ডিপজল বলেন, শুরুতে সিঙ্গাপুর যাওয়ার কথা থাকলেও, করোনা পরিস্থিতির কারণে সেখানে যাওয়া হয়নি। তাই সিঙ্গাপুরের ওই হাসপাতালের দুবাই শাখায় এসেছি চিকিৎসা নিতে। গত ১১ সেপ্টেম্বর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ডিপজল। চিকিৎসকরা তাকে বেশকিছু পরীক্ষা করানোর পরামর্শ দেন। পরীক্ষায় তার পেটে টিউমার ধরা পড়ে। তখন জরুরি ভিত্তিতে তার পেটে সার্জারি করানো হয়। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ডিপজল সিনেমা প্রযোজনা করছেন। নেতিবাচক ও ইতিবাচক দুই ধরনের চরিত্রে অভিনয় করে তিনি সমান জনপ্রিয়তা পেয়েছেন।
ডুমুরিয়ায় পৃথক দূর্ঘটনায় নিহত ৬ জন, আহত ৪০ জন
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও ৪০ জনের মত আহত হয়েছে। বুধবার দুপুর দুটোর দিকে...
কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর ( ঝিনাইদহ) প্রতিনিধি: অস্ত্রপাচার হয়েছে পাঁচটি এখনো বাকীঁ দুইটি রেজাউল করিম- কোটচাঁদপুরঃ "আমার একমাত্র ছেলেকে বাঁচান। টাকার অভাবে মেধাবী ছেলেটি...
ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারি মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদ বিজয়া অনুষ্ঠিত
কপিলমুনি প্রতিনিধিঃ ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্ব অনুষ্ঠিত হয়েছে। আর এরই মধ্যে দিয়ে...
কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় হোমিও ডাক্তারের মৃত্যু
কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলায় ১৩ শতক সরকারি জমি ও কলার কাধি কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত...
কলারোয়ার উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন
কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি : উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কলারোয়ার ৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হলো। বুধবার উপজেলার সকল পূজামণ্ডপে অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনার মধ্য...














