খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে নৌকা প্রতিকের পক্ষে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য আব্দুল্লাহ রানা গণসংযোগ ও পথসভা করেছেন। মঙ্গলবার (০৮ ডিসেম্বর) বিকেলে ৩টায় তিনি উপজেলার মাঝিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন নির্বাচনে জহুরপুর ইউনিয়নে নৌকার প্রধান সমন্বয়ক মোজাহার হোসেন ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিএম শাহজালাল। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ, নাছির উদ্দীন, আবুল কালাম, ইউপি সদস্য জিকরুল হোসেন, সাবেক ইউপি সদস্য ইন্তাজুল ইসলাম ও শফি উদ্দীন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদ মোল্যা, ছাত্রলীগের সভাপতি বিএম আল-আমিন প্রমুখ। এদিকে, বিকেল ৪টা থেকে রাত ৭টা পর্যন্ত জহুরপুর, বেতালপাড়া ও উপজেলার সীমান্তবর্তী চতুরবাড়ীয়া বাজারে পৃথক তিনটি নির্বাচনী পথসভায় যোগ দেন আব্দুল্লাহ রানা। সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি আওয়ামী লীগ সরকারের দেশব্যাপী উন্নয়নের বিভিন্ন রুপরেখা তুলে ধরেন। সভা শেষে বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও বিভিন্ন শ্রেণীর ভোটারদের মাঝে নৌকার প্রতিক সম্বলিত লিফলেট বিতরণ করে ভোট চান।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...













