স্টাফ রিপোর্টার : রাজগঞ্জে এক মুদি ও চায়ের দোকানে অতর্কিত হামলা চালিয়ে দোকান ভাঙচুর করে নারী পুরুষ সহকয়েকজনকে বেধড়ক মারপিটে আহত করে নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে গেছে কয়েক যুবক। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে জানা যায়, উপজেলার রাজগঞ্জের রামনাথপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রফিকুল ইসলামের মুদি ও চায়ের দোকানে মঙ্গলবার সকাল সাতটার দিকে কয়েকজন কাস্টমার চা পান করছিল। এ সময় পুর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের জলিল, জাহাঙ্গীর, মুসা, পীর বখশ ও মতলেব অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে নারী পুরুষ সহ ৫ জনকে আহত করে এবং দোকান ভাঙচুর করে প্রায় ৪০ হাজার টাকার মালামাল নষ্ট করে ও নগদ ১ লাখ ৬০হাজার টাকা লুট করে নিয়ে যায়। আহতরা হলেন তাসলিমা, কোহিনুর, কাফি, দোকানদার সেলিম ও কাবুল। গুরুতর আহত তাসলিমাকে তাৎনিক মণিরামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দোকানদার রফিকুল ইসলাম বাদী হয়ে হামলাকারী ৫ জনকে আসামী করে মঙ্গলবার দুপুরে থানায় অভিযোগ দায়ের করেছে। থানার এস আই মহসীন কবির ও এস আই মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেয়েছেন বলে জানা গেছে।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...













