চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছা বাজারের লিটন এন্টার প্রাইজে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ধ্বংশ করা হয়েছে। এসময় তিনি অতিরিক্ত মূল্যে সার বিক্রির অভিযোগ অস্বীকার করেন। রোববার বিকেলে উপজেলা কৃষি কর্মকর্তা রইচ উদ্দীনের নেতৃত্বে শহরের মহেশপুর রোডে অবস্থিত লিটন এন্টার প্রাইজে অভিযান চালানো হয়। এসময় তার দোকানে কয়েকটি কোম্পানির মেয়াদ উত্তীর্ণ কীটনাশক পাওয়া যায়। মেয়াদ উত্তীর্ণ কীটনাশক জব্দ করে মাটিতে পুতে ফেলেন। জব্দকৃত কিটনাশকের মধ্যে সিনজেনটার ফোরা ও ফসল কোম্পানির কীটনাশক ছিল। এছাড়া কীটনাশক কোম্পানির কর্তৃত্বপত্র (অনুমতিপত্র) ছাড়াই কীটনাশক বিক্রি করা এবং সার ক্রয়ের কোন ভাউচার দেখাতে না পারায় এসব বিষয়ে তাকে সতর্ক করা হয়। এসময় কৃষি অফিসারের সাথে ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার শহিদুল ইসলাম, পৌর ব্লকের উপ-সহাকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ। উপজেলা কৃষি কর্মকর্তা রইচ উদ্দীন বলেন, মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ধ্বংস করে তাকে সতর্ক করা হয়েছে।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...













