ভ্রাম্যমান প্রতিনিধি,চুকনগর ॥ আঁঠারমাইলে কাঁচা বাজার হ্যান্ডেলিং শ্রমিক ই্উনিয়নে কর্মতর রেজিষ্ট্রেশনকৃত শ্রমিকদের তাড়িয়ে দিয়ে শ্রমিক ইউনিয়নটি জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় প্রকৃত শ্রমিকরা মাননীয় প্রধানমন্ত্রীসহ ১০টি দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছে। দপ্তর গুলো হল শ্রম মন্ত্রণালয়ের একান্ত সচিব, ডিআইজি খুলনা রেঞ্জ, পরিচালক শ্রম অধিদপ্তর বয়রা, পুলিশ সুপার খুলনা, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, থানা ভারপ্রাপ্ত অফিসার, সভাপতি/সম্পাদক জেলা বাস মিনিবাস সমিতি ও কাঁঠালতলা মোটর শ্রমিক অফিস। ডুমুরিয়া উপজেলা হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শাখার সভাপতি বেতাগ্রামের মৃত জোনাব জোয়াদ্দারের পুত্র মজিবার রহমান জোয়াদ্দার তার (রিসিভ কপি) অভিযোগে উল্লেখ করে, তার নেতৃত্বে আঁঠারমাইল বাজার হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন যার রেজিঃ নং খুলনা-২৩৫৬ এর দীর্ঘদিন ধরে সুনামের সহিত যাবতীয় কার্যাদি করে আসছে। কিন্তু হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের মান সম্মান ক্ষুন্ন করার জন্য এলাকার মাদক সম্রাট হিসাবে পরিচিত ধর্ষন ও ডাকাতির একাধিক মামলার আসামী মোটর শ্রমিক ইউনিয়নের ৪৫৬৯নং সদস্য ও বেতাগ্রামের আলাল উদ্দীন শেখের পুত্র শাহিনুর রহমান শেখ নিজেকে অরেজিষ্ট্রীকৃত সভাপতি দাবী করে তাদের উপর বিভিন্ন প্রকার অন্যায় অত্যাচার করাসহ হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের প্রকৃত সদস্যদের কাঁচা বাজার, হাট, দোকান, আড়ৎ এর কাজ করতে দিচ্ছে না। শাহিনুর রহমান বলে মটর শ্রমিক ইউনিয়নে যে সদস্য পদ গ্রহন করিবে সেই সদস্য ছাড়া অন্য সদস্য কোন কাজ করতে পারবে না। বিবাদী এলাকার কিছু সন্ত্রাসী লোকজন নিয়ে তাদের অফিসঘর/প্রতিষ্ঠান দখল করার অপচেষ্টায় লিপ্ত আছে। বর্তমানে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের প্রকৃত সদস্যরা তার বাহিনীর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। ইতিমধ্যে যাদের কাজ বন্ধ করে দেয়া হয়েছে এরা হলেন মজিবার রহমান জোয়াদ্দার সদস্য নং-২৪,রসুল ইসলাম-০৪,আসগর শেখ-১২,হাবিবুর মোড়ল-১০,আলামিন শেখ-১৪,আক্তারুল ইসলাম-০৭,শাহাবুদ্দিন মোড়ল-২৩,আজিজ জদ্দার-১৩,আশরাফুল আলম-১৬,কবির ইসলাম-০৯,তবিবুর দফাদার-০২,মনিরুল ইসলাম-০৮,জাহিদ হোসেন-১১। একারণে প্রকৃত শ্রমিকরা তার বিরুদ্ধে জরুরী ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছে। অন্যথায় প্রকৃত শ্রমিক সদস্যরা অপুরণীয় ক্ষতির সম্মুখিন হবে বলে তাদের দাবী। এব্যাপারে শাহিনুর রহমান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।
Home
খুলনা বিভাগ প্রধানমন্ত্রীসহ ১০টি দপ্তরে লিখিত অভিযোগ আঁঠারমাইলে কাঁচা বাজার হ্যান্ডেলিং শ্রমিক ই্উনিয়নে কর্মরত...
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন নবজাগরণ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী। তিনি...
যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পরিস্কার ভাষায় বলতে চাই,...
২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি-প্রতিমন্ত্রী অমিত
স্টাফ রিপোর্টার : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি। ২৪-এর...
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
যশোর প্রতিবেদক : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে যশোর সিটি কলেজের...
মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে জনমত গড়তে মানববন্ধন কর্মসূচি পালন
আজিবর রহমান, মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিস্তার ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে ফেসবুকে পেজ ও ইউটিউবে চ্যানেল খুলে...













