মোংলা প্রতিনিধি ঃ গভীর রাতে মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের বিসিজি বেইস’র একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানার দিগরাজ বাজার কলেজ রোড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৪৮৫ পিস ইয়াবাসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চত করেছে। জানা যায় আটককৃত ব্যাক্তিরা ব্যবসার পাশাপাশি নিজেরাও মাদক সেবন করে থাকে। তাদের নিজ স্বার্থ হাসিলের জন্য উক্ত মাদক দ্রব্য ুদ্র ুদ্র মাদক সেবনকারীর কাছে বিক্রয় করবে বলে স্বীকার করে তারা। আটককৃতরা রুপসা উপজেলার নৈহাটি গ্রামের আমিন হাওলাদারের ছেলে সাফিন হাওলাদার (২৮) অপরজন একই গ্রামের শহিদুল শেখের ছেলে শামিম শেখ(২৫)। পরবর্তীততে জব্দকৃত ইয়াবা ও আটককৃত মাদক ব্যবসায়ীদের যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কোস্টগার্ড আরো জানায়, কোস্টগার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি ডাকাতি দমন, অবৈধ অনুপ্রবেশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...













