নাসির আহমেদ,দশমিনা (পটুয়াখালী) : পটুয়াখালীর দশমিনা উপজেলায় সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে স্বপ্নের ডিজিটাল গ্রন্থাগার ভবনের নির্মান কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় এটিই হবে একমাত্র ডিজিটাল গ্রন্থাগার। বিগত অর্থ বছরে নির্মান বরাদ্দ ছাড় করা এবং স্থান নির্বাচন করতে না পারায় এই ভবনের নির্মান কাজ নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়লেও অবশেষে নির্মান কাজ এগিয়ে চলছে। উপজেলা পরিষদের সামনেই দৃশ্যমান হচ্ছে গ্রন্থাগারের ভবন। জানা যায়,স্থানীয় সংসদ সদস্য ও নৌ পরিবহন মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এস এম শাহজাদার ঐকান্তিক প্রচেষ্টায় জেলার দশমিনা উপজেলার প্রান কেন্দ্রে নির্মান করা হচ্ছে স্বপ্নের ডিজিটাল গ্রন্থাগার। এটা পটুয়াখালী জেলার একমাত্র ডিজিটাল গ্রন্থাগার। ২৫ লাখ টাকা ব্যয়ে গ্রন্থাগারের একতলা ভবনের নির্মান কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। গ্রন্থাগারটি নির্মান সম্পন্ন হলে দশমিনা উপজেলার শত শত ছাত্রছাত্রী সহ বই পিপাষু মানুষ অবসর সময়ে জ্ঞান অর্জন করতে পারবে। গ্রন্থাগারের সদস্যরা দেশি বিদেশী সহিত্য ও বিভিন্ন স্কুল কলেজের বই গ্রন্থাগারে বসে অথবা খাতায় স্বাক্ষর করে বাড়িতে নিয়ে পড়তে পারবে। শীততাপ নিয়ন্ত্রিত গ্রন্থাগারটিতে থাকবে একাধিক পত্রিকা ও ইন্টারনেট সুবিধা এবং ই-বুক রিডার ডিভাইস ও ল্যাপটপ সুবিধা। উপজেলা পরিষদ কমপ্লেক্সের পশ্চিম অংশে নিমার্ন করা হচ্ছে স্বপ্নের এই গ্রন্থাগারটি। গ্রন্থাগারটি নির্মান কাজের সার্বক্ষনিক তদারকি করছেন উপজেলা নির্বাহী অফিসার তানিয়া ফেরদৌস ও উপজেলা প্রকৌশলী মকবুল আহমেদ। উপজেলা নির্বাহী অফিসার তানিয়া ফেরদৌস জানান, বর্তমান সরকারের যে ডিজিটাল প্রচেষ্টা তার সাথে সামঞ্জস্য রেখে বঙ্গবন্ধু ডিজিটাল গ্রন্থাগারটি নির্মান করা হচ্ছে। স্থানীয় সংসদ সদস্য ও নৌ পরিবহন মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এস এম শাহজাদা জানান, পটুয়াখালী জেলায় এই প্রথম কোন ডিজিটাল গ্রন্থাগার নির্মিত হচ্ছে। তিনি জানান, দশমিনা উপজেলায় বই পিপাষুদের বই পড়ার জন্য কোন গ্রন্থাগার নেই। উপজেলার মানুষের প্রবল চাহিদার কারনে এবং উন্নত জাতি গঠনে বঙ্গবন্ধু ডিজিটাল গ্রন্থাগারটি নির্মিত হচ্ছে।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...













