মোঃ মেহেদী হাসান,মণিরামপুর ॥ যশোরের মণিরামপুরে বৈদ্যুতিক শকসার্কিটে নূর ইসলাম ওরুফে মেঝ খোকন নামে এক কৃষকের বসত ঘর পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে উপজেলার খড়িঞ্চি গ্রামে ঘটনাটি ঘটে। আগুনে নগদ অর্থসহ তিন লাখ টাকার জিনিসপত্র পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ কৃষক নূর ইসলাম বলেন, মঙ্গলবার রাতে আমি বাড়ি ছিলাম না। আমার স্ত্রী আছিয়া বেগম ঘরে শুয়ে ছিলেন। রাত সাড়ে আটটার দিকে হঠাৎ বিদ্যুতের মেইন সুইচ জ¦লে ওঠে। আগুন দেখে বাইরে এসে চিৎকার দেন তিনি। চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। আধাঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ঘরের সব জিনিসপত্রসহ নগদ একলাখ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। খেদাপাড়া ক্যাম্পের ইনচার্জ এসআই গোলাম রসুল বলেন, রাতে আমি খবর পাইনি। সকালে জানতে পেরে খোঁজ নিয়েছি। ক্ষয়ক্ষতি তেমন হয়নি। মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওস্তাদ শেখ আব্দুল আজিম বলেন, রাত ৮টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শকসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ
যশোর অফিস : যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিল, সরকারবিরোধী স্লোগান এবং জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে...
কেশবপুরে জোড়া হত্যাকাণ্ডে গ্রেফতার ২, শারীরিক সম্পর্কের ঘটনাটি দেখে ফেলায় দম্পত্তিকে হত্যা
যশোর অফিস : শারীরিক সম্পর্কের বিষয়টি দেখে ফেলায় ও অন্যদের কাছে প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই হত্যা করা হয়েছে স্বামী ও স্ত্রীকে। ঘটনার পরে...
যশোর জেনারেল হাসপাতালে রোগীর সোনার চেইন ছিনতাইয়ের চেষ্টা, টাকা উদ্ধার নারী আটক
যশোর অফিস : যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে খাইরুন্নেসা নামে এক...
সীমান্ত হত্যা বন্ধ ও অপরাধ দমনে বিজিবি-বিএসএফের সহযোগিতা জোরদারের অঙ্গীকার
যশোর অফিস : বাংলাদেশ-ভারত সীমান্তে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধ এবং চোরাচালানসহ সব ধরনের অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদারের...
যশোরে পাঁচফোড়ন রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা
যশোর অফিস : যশোরের পাঁচফোড়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ, মশা-মাছির উপদ্রব, অপরিচ্ছন্নতা ও একই ফ্রিজে রান্না করা খাবার এবং কাঁচা মাংস সংরক্ষণের...














