শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি ঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঝাউদিয়া আবাসন প্রকল্পের টাকা হরিলুট ও ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। জানাগেছে ২০০৫ সালে আবাসন প্রকল্পটিতে ৩২টি ব্যারাকে ৩২০টি ছিন্নমূল পরিবারের জন্য তৈরী হয়। আবাসন প্রকল্পের ছিন্নমূল মানুষের আত্ম কর্মসংস্থানমূলক কর্মকান্ডের মাধ্যমে বা তাদের স্বাবলম্বী করার লক্ষ্যে একটি সমিতি ২০০৫ সালে গঠিত হয়। বিধি অনুযায়ী যাদের জমি নাই, ঘর নাই তারা প্রকল্পের ঘর অগ্রাধিকার ভিত্তিতে পাবে কিন্তু দেখা যায় এর উল্টো, এদের মধ্যে যাদের ঘর আছে আবার বাড়িও আছে তারাও এই প্রকল্পে ঘর বরাদ্দ নিয়েছে । খোদ প্রকল্পের বর্তমান সভাপতি ঝাউদিয়া চরপাড়া এলাকার মজিবর রহমানের ছেলে মোঃ মহিদুল ইসলাম ও ঝাউদিয়া মোল্লা পাড়ার কালু মোল্লার ছেলে সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম। এরা রীতিমত পাকা বাড়িতে বসবাস করে ও আর্থিকভাবে স্বচ্ছল। ২০০৫ সাল থেকে অদ্যাবদি মোঃ মহিদুল ইসলাম ্এই প্রকল্পের সভাপতির দ্বায়িত্ব পালন করছে, তিনি দীর্ঘদিন একই পদে থাকার সুবাদে বিভিন্ন অনিয়মের শিকড় গেড়ে বসেছেন। এক সময় এই প্রকল্পে প্রতিটি ঘরে লোকজন বসবাস করতো কিন্তু এখন নানাবিধ অনিয়মের কারণে অনেক পরিবার এই আবাসন থেকে অন্য জায়গায় চলে গেছে। আবাসন প্রকল্পের অধীনে একটা বড় পুকুর ৩ বছরের জন্য ৬০০০০ হাজার টাকায় লীজ দেওয়া হয়েছে। ৪/৫ বিঘা জমি লীজ দেওয়া হয়েছে মোটা অংকের টাকার বিনিময়ে, আবার সমিতির সদস্যদের কাছ থেকে ফান্ড গঠনের নামে মাসিক চাদা গ্রহন করা হয় কিন্তু এসমস্থ টাকার কোন হিসাব নেই সবই মহিদুল পকেটে ভরেছে বলে অভিযোগ উঠেছে। এছাড়াও তিনি সুদে কারবারীর রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে এমন অভিযোগও রয়েছে। আবাসন প্রকল্পের বারিক বলেন মহিদুল আবাসন প্রকল্পের টাকা লুঠে পুটে খাচ্ছে। এক সময় আবাসনের ২ বিঘা জমির লীজ বাবদ ১৬০০০ হাজার টাকা মহিদুলকে দিয়েছিলাম এরপরেও আমার কাছ থেকে জমি নিয়ে বেশী টাকায় ছবেদের কাছে লীজ দিয়েছে, এসব টাকার কোন হিসাব নেই। আবাসনে বসবাসকারী সুজন বলেন, কিছুদিন আগে আম্পান ঝড়ে আবাসন প্রকল্পের অনেক গাছ ভেংগে যায় এসমস্থ গাছ বিক্রি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে মহিদুল ও জাহাংগীর। আবাসনে বসবাসকারী সবিতা রানী বলেন, মহিদুলের অনেক অত্যাচার সহ্য করেছি, অন্যায়ভাবে আমার মেয়েকে নিয়ে সালিশ বসিয়ে আমার কাছ থেকে মোটা অংকের টাকা দাবী করে এক পর্যায়ে আমি গরু বিক্রি করে সে টাকা দিয়েছিলাম। আবাসন প্রকল্পের সভাপতি মহিদুল ইসলামকে এ বিভিন্ন অনিয়ম সস্পর্কে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান, কোন সদুত্তর দিতে পারেনি।
যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ
যশোর অফিস : যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিল, সরকারবিরোধী স্লোগান এবং জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে...
কেশবপুরে জোড়া হত্যাকাণ্ডে গ্রেফতার ২, শারীরিক সম্পর্কের ঘটনাটি দেখে ফেলায় দম্পত্তিকে হত্যা
যশোর অফিস : শারীরিক সম্পর্কের বিষয়টি দেখে ফেলায় ও অন্যদের কাছে প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই হত্যা করা হয়েছে স্বামী ও স্ত্রীকে। ঘটনার পরে...
যশোর জেনারেল হাসপাতালে রোগীর সোনার চেইন ছিনতাইয়ের চেষ্টা, টাকা উদ্ধার নারী আটক
যশোর অফিস : যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে খাইরুন্নেসা নামে এক...
সীমান্ত হত্যা বন্ধ ও অপরাধ দমনে বিজিবি-বিএসএফের সহযোগিতা জোরদারের অঙ্গীকার
যশোর অফিস : বাংলাদেশ-ভারত সীমান্তে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধ এবং চোরাচালানসহ সব ধরনের অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদারের...
যশোরে পাঁচফোড়ন রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা
যশোর অফিস : যশোরের পাঁচফোড়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ, মশা-মাছির উপদ্রব, অপরিচ্ছন্নতা ও একই ফ্রিজে রান্না করা খাবার এবং কাঁচা মাংস সংরক্ষণের...













