বেনাপোল থেকে এনামুলহক ঃ যশোরের বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর বাজার এলাকা থেকে ইজিবাইকের পুরাতন টায়ারের ভেতরে অভিনব কায়দা লুকিয়ে রাখা ১৮ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ কিসমত নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটক কিসমত আলী (৩২) সে পোর্ট থানাধীন কাগজপুকুর বাগানপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে। থানা পুলিশ জানায়, শনিবার (১৩ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান এর নেতৃত্বে এসআই রোকনুজ্জামান ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর বাজারের জহুরুলের ভলকানাইজ এর দোকানের সামনে থেকে তাকে টায়ার ও টায়রের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৮ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ তাকে হাতেনাতে আটক করা হয়। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান উপরোক্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আসমীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
জননিরাপত্তায় ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও...
চার বছরে দেশে নতুন দরিদ্র ৮০ লাখ, দারিদ্র্যের ঝুঁকিতে আরও ৬ কোটি ২০ লাখ
যশোর ডেস্ক : দেশে ধারাবাহিকভাবে বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা। উচ্চ মূল্যস্ফীতিতে মানুষের প্রকৃত আয় কমে যাওয়া, পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব এবং নিত্যপণ্যের বাড়তি দামের চাপে...
ডুমুরিয়ায় আলি আসগার লবি এমপি, সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব...
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনার ডুমুরিয়ায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব না। সোমবার...
পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের আহত-৩, থানায় এজাহার দাখিল
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে বাপ-ছেলেসহ একই পরিবারের ৩ জন আহতের অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলেন, লতা গঙ্গারকোনার মৃতঃ নূর হোসেনের দু'ছেলে আয়ুব...
কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি:মহাপবিত্র বিশ্ব ওরোশ শরীফ ২০২৭-এর দাওয়াতি মিশনকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা...














