সাতক্ষীরা প্রতিনিধি ঃ সেনা গোয়েন্দার মিথ্যা পরিচয় দিয়ে এক নারী সৈনিকের বাড়িতে প্রতারণা করতে গিয়ে জনতার হাতে ধরা খেয়েছে প্রতারক। গ্রামবাসী তাকে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। গ্রেফতার হওয়া প্রতারকের নাম মো. নাসির। তিনি সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামের আবুল হোসেনের ছেলে। বাঁশদহা ইউনিয়ন পরিষদের সদস্য কামরুল হাসান জানান, বুধবার রাত সাড়ে ১১ টার দিকে তার ইউনিয়নের পাঁচরকি গ্রামের রফিকুল ইসলামের মেয়ে সেনা সদস্য মিতার বাড়িতে সেনা গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে কয়েক যুবক আসে। তারা মিতা খাতুন ও তার বাবাকে ডেকে তুলে একটি বিশেষ বিষয়ে তদন্তের কথা বলে সৈনিক মিতার মোবাইল ফোনটি হাতে নেয়। এক পর্যায়ে তাদের আচরন সন্দেহজনক হওয়ায় তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। এ সময় মোটর সাইকেল নিয়ে একাধিক প্রতারক পালিয়ে গেলেও হাতেনাতে ধরা পড়ে যায় একজন। গ্রামবাসী তাকে গনধোলাই দেয়। পরে তাকে সাতক্ষীরা থানায় সোপর্দ করা হয়। সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বোরহানউদ্দিন জানান, এ বিষয়ে মিতার বাবা মো, রফিকুল ইসলাম একটি মামলা দিয়েছেন। সেটি রেকর্ডের প্রক্রিয়া চলছে।
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন নবজাগরণ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী। তিনি...
যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পরিস্কার ভাষায় বলতে চাই,...
২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি-প্রতিমন্ত্রী অমিত
স্টাফ রিপোর্টার : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি। ২৪-এর...
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
যশোর প্রতিবেদক : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে যশোর সিটি কলেজের...
মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে জনমত গড়তে মানববন্ধন কর্মসূচি পালন
আজিবর রহমান, মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিস্তার ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে ফেসবুকে পেজ ও ইউটিউবে চ্যানেল খুলে...













