রাজিয়া সুলতানা,লোহাগড়া(পৌর)প্রতিনিধি : রঙিন কাগজে মোড়ানো কলাগাছ দিয়ে বানানো অস্থায়ী শহীদ মিনারেই ভাষা দিবসে শ্রদ্ধা জানালো শিশুরা। নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের ১৫০ নং পূর্বদিঘলিয়া আকড়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমনটি ঘটেছে। সূত্র জানায়, বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয় ১৯৮৮ সালে। সরকারিকরণ হয় ২০১৩ সালে। নতুন ভবন নির্মাণ করা হয় ২০০২ সালে। এখন শিক্ষার্থী সংখ্যা প্রায় একশ। দীর্ঘদিনেও বিদ্যালয় চত্বরে নির্মাণ করা সম্ভব হয়নি ইট-বালি-রড সিমেন্টের পাঁকা শহীদ মিনার। আর তাই শিশুদের মনে বেজায় কষ্ট! রঙিণ কাগজ ও কলাগাছ দিয়ে তৈরী অস্থায়ী শহীদ মিনারে প্রতিবছর ২১ শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করছে কোমলমতি শিশুসহ স্থানীয়রা। প্রতিবছরই বুকজোড়া কষ্ট নিয়ে ভাষা দিবসে শহীদ বেদিতে হাজির হয় গ্রামের সহজ-সরল কোমলমতি শিশুরা। সরকারি সহযোগিতা যেমন মেলেনি, তেমনি মেলেনি কোন দানশীল বা দানবীর বা সমাজসেবকের কৃপা! শৈশবেই অধিকার বঞ্চিত জাতির ভবিষ্যৎ এ শিশুরা। ভাষা দিবসে মায়ের মুখের ভাষার চেতনায় নিজেদের উদ্বুদ্ধ করতে চাইলেও শিশুদের মনে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। কারন একটাই আর সবার মতন তারা একটি ভালমানের স্থায়ী শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানাতে পারছেন না। ভাষা দিবস চলে গেলেই আস্তে আস্তে রোদে-বৃষ্টিতে পঁচে-শুকিয়ে অদৃশ্য হয়ে যাচ্ছে কাগজ ও কলাগাছের তৈরী তাদের চেতনার শহীদ মিনারটি। বিদ্যালয়টি তখন হয়ে পড়ছে শহীদ মিনার শুন্য। তাই সারা বছরই হয়তো ভাষা দিবসের কথা তাদের মনে পড়ে না। যে কারনে ভাষা দিবস নিয়ে কমছে শিশুদের চেতনাবোধ! বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা পেয়েছে অনেক বছর আগে। অথচ এখনো শিশুরা ভালমানের একটি শহীদ মিনার বঞ্চিত। পঞ্চম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার তিথি জানায়, প্রতি বছর ভাষা দিবসে আমাদের স্কুলে কলাগাছ দিয়ে শহীদ মিনার বানানো হয়। পঞ্চম শ্রেণির ছাত্র তাসবীর মোল্যা জানায়, প্রতিবছর কলা গাছের শহীদ মিনারে আমরা ফুল দেই। কলাগাছের শহীদ মিনার ভাল লাগেনা। স্থানীয় যুবক মোঃ লিংকন শেখ জানান, আমি প্রায় আট বছর যাবৎ দেখছি এ স্কুলে ভাষা দিবসে কলাগাছের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী আজিজুর রহমান জানান, উপজেলা শিক্ষা অফিসকে মৌখিকভাবে শহীদ মিনার না থাকার বিষয়টি আগেই জানিয়েছি। এখনো কোন ফল পাইনি। স্কুলে শহীদ মিনার দরকার। উপজেলা শিক্ষা অফিসার মোঃ সাইদুজ্জামান খান বলেন, শহীদ মিনার নির্মাণে জাতীয়ভাবে নকসা প্রণয়ন করবার পরিকল্পনা রয়েছে সরকারের। যে কারনে এখন শহীদ মিনার নির্মাণে সরকারি বরাদ্দ নেই। তবে, স্থানীয়ভাবে করা যেত কিন্তু কেউই এগিয়ে আসেনি। তবে, শহীদ মিনার হওয়াটা প্রয়োজন।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














