কামরুজামান লিটন ঝিনাইদহ : মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ও কার্যকর হাতিয়ার হচ্ছে বই পড়া। কথায় আছে যে পড়ে সেই বড়। বই পড়লে কেও ছোট থাকেন না। জ্ঞানের সম্পদ মানুষের মননশীলতাকে বৃদ্ধি করে। আর এই গ্রন্থের অন্যতম ভান্ডার হলো লাইব্রেরি। হরিণাকুন্ডু উপজেলা শহরের চিথিলিয়াপাড়ায় গড়ে উঠেছে এমন একটি লাইব্রেরি। জ্ঞানভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় নিয়ে ২০১৫ সালে প্রশান্ত কুমার শর্মা রামে এক যুবক নিজ উদ্দ্যেগে ভাড়া করা ভবনে প্রতিষ্ঠা করেন লালন শাহ গণ গ্রন্থাগার। প্রতিষ্ঠার পর থেকেই হরিণাকুন্ডুর মানুষের পাঠাভ্যাস উন্নয়ন, নৈমিত্তিক জীবনের জন্য তথ্যের যোগানদান এবং মননশীলতা চর্চার সুযোগ সৃষ্টির এক বিশাল সুযোগে পরিণত হয়। প্রায় ৯০০ (নয়শত) বর্গফুট আয়তন বিশিষ্ট গ্রন্থাগারটিতে রয়েছে মনোরম পরিবেশে পড়াশুনার সুযোগ। লাইব্রেরির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার শর্মা জানান, বাংলাদেশের প্রকৃত নাগরিক যে কেউ গ্রন্থাগারের সদস্য হতে পারবেন। সদস্য হওয়ার জন্য আগ্রহী ব্যক্তিকে গ্রন্থাগার কর্তৃপরে নিকট থেকে সদস্য ফরম সংগ্রহ করে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি বাৎসরিক সদস্য ফিস বাবদ নগদ ১০০/- টাকা (অফেরতযোগ্য) এবং জামানত হিসাবে নগদ ১০০/- টাকা (ফেরতযোগ্য) মোট দুই’শ টাকা প্রদান করতে হবে। আগ্রহী ব্যক্তিকে তার জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি আবেদন ফরমের সাথে সংযুক্ত করতে হবে। লাইব্রেরিয়ান জবা মজুমদার জানান, প্রতিবছর সদস্যতা নবায়ন করতে হবে নতুবা সদস্যতা বাতিল বলে গণ্য হবে। হরিণাকুন্ডুর সর্বস্তরের জনসাধারনের জন্য সর্বদা উন্মুক্ত এই লাইব্রেরি। শিশু কিশোর থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত সবাই গ্রন্থাগার ব্যবহার করতে পারবেন। তবে কেবলমাত্র বৈধ সদস্যবৃন্দ গ্রন্থাগার থেকে বই সংগ্রহ করতে পারবেন। এেেত্র প্রতি সদস্য ১টি বই সর্বোচ্চ ১৫ দিনের জন্য ধার নিতে পারবেন। ১৫ দিনের বেশি সময় বইটি প্রয়োজন হলে সেেেত্র অবশ্যই বইটি নবায়ন করতে হবে। অন্যান্য সেবাসমূহের মধ্যে রয়েছে ফটোকপি সেবা। তবে এেেত্র চার্জ প্রদান করতে হবে। পত্রিকা পড়ার জন্য রয়েছে আলাদা পত্রিকা পাঠ ক। এছাড়াও রেফারেন্স সেবার জন্য রয়েছে আলাদা রেফারেন্স সেকশন। গ্রন্থাগার উপজেলার বাইরের বিভিন্ন পঠন-পাঠনসামগ্রী যেমন-বই, সাময়িকী, পত্রিকা, গেজেট, অডিও ও ভিডিও সিডিসহ ইত্যাদিতে সমৃদ্ধশালী। এখানে বসে পাঠকবৃন্দ খুব সহজেই দেশ ও দেশের বাইরের বিভিন্ন সাহিত্য অঙ্গণে প্রবেশ করতে পারবে। বর্তমানে গ্রন্থাগারে সংগ্রহে রয়েছে ১২০০ বই, ০৪টি জাতীয় দৈনিক পত্রিকা (বাংলা ও ইংরেজি)। এছাড়াও গ্রন্থাগারটি তিনটি স্বনামধন্য আস্তর্জাতিক ম্যাগাজিন ‘দি ইকোনোমিস্ট, ‘টাইম’ এবং ‘রিডার’স ডাইজেস্ট’ ও একটি দেশীয় ম্যাগাজিন (অনন্যা) নিয়মিত সংগহ করে থাকে। গ্রন্থাগারটি রবিবার ও বৃহস্পতিবার সকাল ৯টা বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। সরকারের আর্থিক সহায়তা পেলে লাইব্রেরিটি একটি মডেল হিসেবে গড়ে উঠতে পারে বলে পাঠকরা মন্তব্য করেছেন।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...













