মাসুদ রানা,মোংলা ঃ মোংলা উপজেলার সুন্দরবন ও মিঠাখালী ইউনিয়ন এর মধ্যবর্তী জ্বীনওয়ালা ব্রীজ থেকে ঢালীর খণ্ড মোড় পর্যন্ত, রাস্তা পিচ ঢালাই কাজ চলাকালে পরিদর্শন সহ নিজ হাতে শ্রমিকদের সাথে কাজ করেন মোংলা উপজেলা পরিষদের চেয়্যারম্যান আবু তাহের হাওলাদার। এলাকার জনগন সহ স্থানীয় নেতৃবৃন্দের সাথেও রাস্তা সহ সার্বিক বিষয়ে তিনি এ সময় মত বিনিময় করেন। উপজেলা চেয়্যারম্যান আবু তাহের হাওলাদার বলেন, বর্তমান সরকারের নির্দেশ অনুযায়ী দেশের সকল গ্রাম অঞ্চল আজ উপ শহরে পরিণত হচ্ছে। আমাদের মোংলা রামপালের সংসদ সদস্য পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারের নির্দেশেই নতুন নির্মানাধীন রাস্তাগুলো কাজের মান সঠিক ভাবে করা হচ্ছে কিনা তা দেখতে তিনি সরেজমিন গিয়ে পরিদর্শন করেন বলে জানান তিনি আরো বলেন, উপমন্ত্রীর নির্দেশেই সব সময় নিজে দাঁড়িয়ে থেকে উপজেলার উন্নয়ন মূলক রাস্তা ঘাট স্কুল কলেজ মসজিদ মন্দির সহ সকল কাজগুলো বুঝে নেন তিনি। এসময় তার সাথে এলাকার সাধারন জনগন, গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ আ.লীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














