মহেশপুর (ঝিনাইদহ) অফিস ঃ ঝিনাইদহের মহেশপুরে আদলতের নিষেধাজ্ঞা আইন অমান্য করে সরকারি খাস জমি দখলের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার গুড়দহ গ্রামে সরকারি জায়গা দখল করে ফাট বাড়ি নির্মাণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে শ্যামকুড় ইউনিয়ন ভূমি-সহকারি কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয়। জানা যায়, উপজেলার শ্যামকুড় ইউনিয়নের গুড়দহ গ্রামের মজনু মিয়ার ছেলে নাসির উদ্দিন গুড়দহ ৩৬নং মৌজার ১১ শতাংশ সরকারি জমি বে-আইনীভাবে জোরপূর্বক দখল করে ফাট বাড়ি নিমান করছে। এলাকাবাসী জানিয়েছে, দত্তনগন টু জিন্নানগর হাইওয়ে রাস্তার কাজ চলমান রয়েছে। ভূমি দস্যু নাসির উদ্দিন ক্ষমতার বলে এই রাস্তার পাশের মাটি উত্তোলন করে ভয়ংকর গর্ত সৃষ্টি করেছেন। এতে করে ঐ জমি দিয়ে যাওয়া জেলা প্রশাসকের পাকা রাস্তাটি ধ্বসে যাওয়ার উপক্রম হয়েছে। ঐ জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আদালত ওই জমিতে নিষেধাজ্ঞা জারি করেন। শ্যামকুড় ইউনিয়ন ভূমি-সহকারি কর্মকর্তা জুলফিকার আলী জানান, ঊর্ধ্বতন কর্তৃপরে নির্দেশে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছি। সরকারি রেকর্ড পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। শ্যামকুড় ইউপি চেয়ারম্যান আমান উল্লাহ হক জানান, আদালতের আইন উপেক্ষা করে নাসির সরকারি জমিতে ফাট নির্মান ও মাটি উত্তোলন করেছে সে বিষয়ে তাকে তিনি নিষেধ করলেও তার কথায় কর্ণপাত করেনি। উক্ত ঘটনায় এলাকাবাসী সরকারের উপর মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














