শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ মাগুরার শালিখায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্পের (২য় পর্যায়) ব্রি ধান- ৮৯ এর প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে পি এম ও SAIWRP-AF বাপাউবো ফরিদপুরের আয়োজনে এবং মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় দরিশলই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বুড়ির খাল পানি ব্যবস্থাপনা দলের সভাপতি মোঃ আখতারুজ্জামান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুশান্ত কুমার প্রামানিক উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরা।আতিকুল ইসলাম অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরা। শালিখা উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন।সঞ্জয় হালদার সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার শালিখা, মাগুরা। বুড়ির খাল পানি ব্যবস্থাপনা দলের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, আড়পাড়া ইউনিয়ন পরিষদের সদস্য সুভাষ কুমার দাস।বুড়ির খাল পানি ব্যবস্থাপনা দলের সদস্য মোঃ আসাদুজ্জামান অনুকুল বিশ্বাস সহ প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন বুড়ির খাল পানি ব্যবস্থাপনা কমিটির কমিউনিটি ফ্যাসিলিটেটর মোঃ মেহেদী হাসান।এসময় প্রধান অতিথি বলেন ব্রি ধান ৮৯ প্রতি শতকে প্রায় এক মণ ধান উৎপন্ন হয় ব্রি ধান -৮৯ অন্যান্য ধানের চেয়ে বেশি ফলন হয় বলে ব্রিধান-৮৯ কে গরিবের বন্ধু বলা হয়। আগামী মৌসুমে ব্রি ধান -৮৯ চাষ করার জন্য কৃষকের মধ্যে আগ্রহ লক্ষ্য করা গেছে, এ পর্যন্ত ধানের যতগুলো জাত আছে তার মধ্যে ব্রি ধান-৮৯ একটি উচ্চ ফলনশীল আলোচিত জাত।
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...














