নওয়াপাড়া অফিস : শিল্প বাণিজ্য বন্দর নগরী নওয়াপাড়ায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার লক্ষে উপজেলার সহকারি কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ন চন্দ্র পালের নের্তৃত্বে মঙ্গলবার বিকালে ভ্রম্যমান আদালতের এক অভিযান পরিচালিত হয়। এ সময়ে মাক্স না পরা, ও স্বাস্থ্য বিধি না মানায় ছয়টি প্রতিষ্ঠনে চার হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন। অর্থ দন্ডে দন্ডিত ওই সব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে, পার্বণ হোটেলে ২ হাজার, কাপুড়িয়া পট্টি ও কয়েকজন পথচারীকে আরো দুই হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, ভূমি অফিসের সার্টিফিকেট সহকারি,পেশকার মিরাজ হোসেন, থানার উপ পরিদর্শক শাহ আলম প্রমুখ।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













