শালিখা (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শালিখায় কৃষি ভুবন যশোরের বাস্তবায়নে ছয় শতাধিক ভিটামিন সি সমৃদ্ধ গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। শনিবার দুপুর ১২ টায় উপজেলার আড়পাড়া ইউনিয়নের দরিশলই গ্রামে এ গাছের চারা রোপনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মো: বাতেন। এছাড়া দরিশলই গ্রামের প্রতিটা বাড়িতেই আমলকি, আমড়া, বাতাবিলেবু, জলপাই, থাই পেয়ারা, কামরাঙ্গা সহ নানাবিধ ভিটামিন সি সমৃদ্ধ গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি দরিশলই গ্রামকে ভিটামিন-সি ভিলেজ হিসেবে ঘোষণা করা হয়। এছাড়াও বাণিজ্যিক ভিত্তিতে রোপণ করা গাছের চারা রক্ষণাবেক্ষণের জন্য দরিশলই গ্রামের যুবকদের সমন্বয়ে একটি কমিটিও গঠন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কৃষি ভবন এর উদ্যোক্তা ও শালিখা উপজেলা ডেভলপমেন্ট ফ্যাসিলিটেটর (ইউ ডি এফ) ইবাদ আলী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, দরিশলই চারা রক্ষণাবেক্ষণ কমিটির সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি বিবেকানন্দ, সাধারণ সম্পাদক ব্রজেন্দ্র নাথ রায় সহ দরিশলই কৃষি সমিতির বিভিন্ন সদস্যবৃন্দ প্রমুখ।
সাতক্ষীরায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা রেঞ্জ ডিআইজির সাথে সাংবাদিকদের মতবিনিময়
সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভালোভাবে অনুষ্ঠিত হবে এটাই আমাদের কামনা। আমাদের ফোর্স,আমি আমার এসপির সুন্দর ভাবে নির্বাচনে ডিউটি...
ভোটকেন্দ্র দখলের দিন শেষ’,নড়াইলে বললেন খুলনা রেঞ্জের ডিআইজি
মিশকাতুজ্জামান,নড়াইল:খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক (পিপিএম) বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ভোটকেন্দ্র দখল, জোরপূর্বক...
সুন্দরবনের বন বিভাগের কর্মকর্তা মোস্তাকিন বিল্লাহর মাসোহারা বাণিজ্য, বন বিভাগের অভিযানে ৩ ট্রলার সহ...
মাসুদ রানা, মোংলা : বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের নদ-নদীতে এখন চলছে বিষ দিয়ে বা কারেন্ট জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ ও মাছের পোনা শিকারের মহাউৎসব।...
যশোর সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার
যশোর অফিস : খুলনা ব্যাটালিয়ন(২১ বিজিবি) এর অধীনস্থ যশোরের শার্শার কায়বা সীমান্ত এলাকায় অভিযানে একটি চায়না পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করা হয়েছে।
বিজিবি...
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে কঠোর বার্তা খুলনা ডিআইজি রেজাউল হকের
স্টাফ রিপোর্টার : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ
নির্বাচনে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে
দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের উপ-
মহাপরিদর্শক...














