মহেশপুর (ঝিনাইদহ) থেকে ঃ মহেশপুরে ১৩ বছরের ৭ম শ্রেণীতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পুরন্দপুর গ্রামে। ভিকটিমের মা বাদি হয়ে মহেশপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। যার নং-২৫, তারিখ-০৬/০৬/২১ইং। মামলা এজাহার সূত্রে জানা যায়, পুরন্দপুর গ্রামের মৃত সিরাজ ব্যাপারীর ছেলে আবুল হোসেন দীর্ঘদিন ধরে ঐ স্কুল ছাত্রীকে কূ-প্রস্তাব দিয়ে আসছিল। গত একমাস আগে ঐ লম্পট শিশুটিকে একটি ভূট্রা ক্ষেতের ভিতরে নিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। একইভাবে গত শুক্রবার দুপুরে বাড়ির পাশে একটি আম বাগানের মধ্যে শিশুটিকে একা পেয়ে ঝাপটে ধরে স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই চায়না খাতুন জানায়, আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













