ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের হাসপাতালগুলোতে স্বাস্থ্য সেবায় মানোন্নয়ন ও আইসিইউ স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রোববার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে ‘করোনা স্কোয়াড’ নামের একটি সংগঠন। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করে। এসময় মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসকাবের সভাপতি এম. রায়হান, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা শ্রমীক লীগের সাধারন সম্পাদক একরামুল হক লিকু, মর্নিংবেল চিল্ড্রেন একাডেমীর পরিচালক শাহীনুর আলম লিটন, জাতীয় ভ্যান রিক্সা শ্রমীক লীগের সভাপতি জামাল হোসেন, মানবতার ফেরিওয়ালা তারেক মাহমুদ জয় সহ করোনা স্কয়াডের নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন জেলার হাসপাতালে আইসিইউ না থাকার কারণে করোনা ও অন্যান্য রোগে আক্রান্ত মুমুর্ষ রোগিদের বাইরে পাঠানো হচ্ছে। এজন্য বাড়ছে মৃত্যুহার। তাই তারা দ্রুত হাসপাতালের মানোন্নয়নসহ আইসিইউ স্থাপনের জোর দাবি জানান।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














