কামরুজামান লিটন ঝিনাইদহ : দৈনিক মানবজমিন পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম লিটন ও ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের সহ-সভাপতি শহিদুল ইসলাম টিটোর মমতাময়ী মা শাহেদা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মঙ্গলবার রাত ১০ টা ৫০ মিনিটে ঝিনাইদহ শহরের কলাবাগান পাড়ার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তিনি ঝিনাইদহ শহরের বিশিষ্ট পাট ব্যবসায়ী শাহাদৎ হোসেনের সহধর্মীনি। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে সাংবাদিক লিটনের মা এক বছর যাবত পাঘাতপ্রাপ্ত হয়ে বিছানায় শয্যাশায়ী ছিলেন। মরহুমার মৃত্যুর খবরে তার স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে ঝিনাইদহ প্রেসকাব ও জেলা শহরে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের কর্মকর্তারা ছুটে যান। বুধবার বেলা এগারোটার সময় ঝিনাইদহ উজির আলী হাইস্কুল মাঠে মরহুমের নামাজে জানাজা হওয়ার কথা রয়েছে। ঝিনাইদহ প্রেসকাবের সভাপতি এম রায়হান ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু সাংবাদিক লিটনের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। অন্যদিকে ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের সভাপতি সিনিয়র সাংবাদিক আসিফ কাজল ও সংগঠনের সাধারণ সম্পাদক আমেরিকা প্রবাসী তরিকুল ইসলাম মিঠু মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে ফাউন্ডেশনের সহ-সভাপতি শহিদুল ইসলাম টিটোর মায়ের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













