মোঃ মেহেদী হাসান ,মণিরামপুর ॥ যশোরের মনিরামপুরের ২নং কাশিমনগর ইউপি চেয়ারম্যান জিএম আহাদ আলী আর নেই। রোববার (৪জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। জিএম আহাদ আলী কাশিমনগর গ্রামের সলেমান গাজীর বড় ছেলে। তিনি কাশিমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। ২০১৬ সালে ধানের শীষ প্রতীক নিয়ে প্রথমবারের মত চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এরআগে বিজিবি থেকে অবসরে যান এই জনপ্রতিনিধি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চেয়ারম্যানের ভাগ্নে নওসের আলী বলেন, মামা ডায়াবেটিসের রোগী ছিলেন। ২-৩ দিন আগে কাজ সেরে বাড়ি ফেরার পথে ইউনিয়নের হুমাতলা গ্রামে মোটরসাইকেল থেকে পড়ে আঘাত পান তিনি। আজ (রোববার) সকালে ব্যাথার ওষুধ খাওয়ার পর তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। আমরা তাঁকে প্রাইভেট কারে করে যশোরে নেওয়ার প্রস্তুতি নিই। কারে ওঠানোর সময় মামা মারা যান। স্বজনরা জানিয়েছেন, রোববার সন্ধ্যায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চেয়ারম্যানের দাফন সম্পন্ন হবে।
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...
ঝিকরগাছায় পুকুরে গ্যাস ট্যাবলেট : ৫ লক্ষাধিক টাকার মাছ নিধন, থানায় অভিযোগ
বিল্লাল হুসাইন : যশোরের ঝিকরগাছা উপজেলার লাউজানি গ্রামে সরকারি কালেক্টরি পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে প্রায় ৫লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গিয়েছে।...














