মোঃ মেহেদী হাসান, মণিরামপুর ॥ যশোরের মনিরামপুরে লিচু গাছের সাথে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। রোববার (৪জুন) বেলা ১০ টার দিকে স্থানীয়রা মুন্সিখানপুর গ্রামের কাসেম সানার বাগানে লাশটি ঝুলতে দেখে পুলিশে খবর দেন। নিহত শরিফুল ইসলাম (২০) উপজেলার লাউড়ি গ্রামের হাফিজুর রহমানের ছেলে। ছোটবেলা থেকে মায়ের সাথে উপজেলার সাতনল গ্রামে নানা সুলতান মোল্লার বাড়ি থাকতেন তিনি। লাশের প্যান্টের ভিতর দিয়ে ফোটায় ফোটায় রক্ত পড়ছিল। প্রতদর্শীদের ধারণা কেউ ওই যুবককে হত্যা করে লাশ বাগানে ঝুলিয়ে রেখেছে। তবে পুলিশের দাবি, ওই যুবক গলায় রশি জড়িয়ে আত্মহত্যা করেছেন। শরিফুল মনিরামপুর বাজারে একটি টেইলার্সের দোকানি কাটিং মাষ্টার হিসেবে কাজ করতেন। তিনমাস আগে তিনি বিয়ে করেছেন। নিহতের মামা নজরুল ইসলাম বলেন, বাজারে যাওয়ার কথা বলে শনিবার বিকেলে বাড়ি থেকে বের হয় শরিফুল। এরপর রাতে বাড়ি ফেরেনি। সকালে তার লাশের খবর পাই। তিনি বলেন, লাশের ধরণ দেখে মনে হচ্ছে কেউ ওকে খুন করে ঝুলিয়ে রেখেছে। ওর সাথে কারো শত্রুতা ছিলনা। মনিরামপুর থানার ওসি রফিফুল ইসলাম বলেন, ওই যুবক গলায় রশি জড়িয়ে আত্মহত্যা করেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...
ঝিকরগাছায় পুকুরে গ্যাস ট্যাবলেট : ৫ লক্ষাধিক টাকার মাছ নিধন, থানায় অভিযোগ
বিল্লাল হুসাইন : যশোরের ঝিকরগাছা উপজেলার লাউজানি গ্রামে সরকারি কালেক্টরি পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে প্রায় ৫লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গিয়েছে।...













