নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলুর মাতা হালিমা বেগম (৮২) এর প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টা ২০ মিনিটে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিপি অ্যাড. এমদাদুল ইসলাম, কাজী ইসমাইল হোসেন লিটন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, নড়াইল-২ এর সংসদ সদস্য মাশরাফি বিন মোত্তুর্জার পিতা ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা গোলাম মোত্তুর্জা স্বপন, কালিয়ার পৌর মেয়র ওয়াহিদুজ্জামান হিরা, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ফরহাদ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম পলাশসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জানাজা নামাজে অংশগ্রহণ করেন। রবিবার যশোরে দ্বিতীয় জানাজার নামাজ শেষে পিতা গোলাম মোর্শেদ খানের কবরের পাশে যশোরের কারবালা কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি শনিবার রাত ১২ টার দিকে যশোরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার বাড়ি নড়াইলের পৌরসভার কুড়িগ্রামের নিশিনাথ তলা এলাকায়, তিনি যশোর শহরের রেলরোড এলাকায় তার ছেলেদের কাছে থাকতেন।
যশোরে আদালতের দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
শহিদ জয়, যশোর : যশোর শহরে সহকারী জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর)...
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...













