চুয়াডাঙ্গা প্রতিনিধি : ৩৯৩ জনের নমুনা পরীক্ষা করে ১৪০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে চুয়াডাঙ্গায়। এছাড়া গেল ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে তিনজন ও এই রোগের উপসর্গ নিয়ে নয়জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১১৯ জন। করোনায় মৃতরা হলেন আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড সদস্য ভালাইপুর গ্রামের শুকুর আলী (৬০), সদর উপজেলার দোস্ত গ্রামের জামেলা খাতুন (৫০) এবং চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডাভোকেট আলমগীর হোসেন (৬৫)। উপসর্গ নিয়ে মারা গেছেন সদর উপজেলার হিজলগাড়ী গ্রামের নুহু নবী (২৫), দামুড়হুদা উপজেলার সেলিম উদ্দীনের স্ত্রী নুরজাহান (৫০), জীবননগর উপজেলার বকুন্ডিয়া গ্রামের সিরাজুল ইসলাম (৬১) ও মফিজুল ইসলাম (৬৪), আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া গ্রামের খোরশেদ ম-লের স্ত্রী আমিরন নেছা (৭০), একই উপজেলার অশীতিপুর গ্রামের জহির উদ্দীন (৭০), বিনোদপুর গ্রামের আজিম উদ্দীন (৬৫) এবং ভোদুয়া গ্রামের করিম উদ্দীন মৃধা (৬৫)। এছাড়া কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মারা গেছেন আলমডাঙ্গার মাজু গ্রামের আলাউদ্দীনের স্ত্রী চামেলি খাতুন (৫৫)। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এএসএম ফাতেহ্ আকরাম জানান, আরো ১৪০ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন দুই হাজার ৩৪৬ জন।
ডুমুরিয়ায় পৃথক দূর্ঘটনায় নিহত ৬ জন, আহত ৪০ জন
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও ৪০ জনের মত আহত হয়েছে। বুধবার দুপুর দুটোর দিকে...
কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর ( ঝিনাইদহ) প্রতিনিধি: অস্ত্রপাচার হয়েছে পাঁচটি এখনো বাকীঁ দুইটি রেজাউল করিম- কোটচাঁদপুরঃ "আমার একমাত্র ছেলেকে বাঁচান। টাকার অভাবে মেধাবী ছেলেটি...
ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারি মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদ বিজয়া অনুষ্ঠিত
কপিলমুনি প্রতিনিধিঃ ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্ব অনুষ্ঠিত হয়েছে। আর এরই মধ্যে দিয়ে...
কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় হোমিও ডাক্তারের মৃত্যু
কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলায় ১৩ শতক সরকারি জমি ও কলার কাধি কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত...
কলারোয়ার উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন
কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি : উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কলারোয়ার ৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হলো। বুধবার উপজেলার সকল পূজামণ্ডপে অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনার মধ্য...














