স্টাফ রিপোর্টার : কোভিড-১৯ মহামারি সময়ে যশোরের ঝিকরগাছার স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশনের উদ্যোগে বাড়ি বাড়ি যেয়ে সুবিধাবঞ্চিত শিশুদের শিা প্রতিষ্ঠান স্বপ্নলোকের পাঠশালা’র ১ম ও ২য় ক্যাম্পাসের অভিভাবকদের মাঝে বিনামূল্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ঝিকরগাছা পৌর সদরে মোবারকপুরস্থ কলেজপাড়া এবং কৃষ্ণনগরস্থ মাঠপাড়ায় অবস্থিত স্বপ্নলোকের পাঠশালা’র হতদরিদ্র, কর্মহীন ও অসহায় ৩৫টি শিক্ষার্থীর পরিবারের অভিভাবকদের মাঝে বিনামূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী- চাউল, ডাউল, আলু, পিয়াজ, সয়াবিন তেল ও লবন বিতরণ করেছে। এ সময় উপস্থিত ছিলেন, পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও স্বপ্নলোকের পাঠশালা’র প্রতিষ্ঠাতা প্রধান শিক মেঘনা ইমদাদ, পেন ফাউন্ডেশনের সমন্বয়কারী রিজন বিশ্বাস, স্বেচ্ছাসেবক টিম লিডার প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড প্রাপ্ত রোভার স্কাউট জুবায়ের বিন মকলেছ ও রহমত উল্লাহ, স্বপ্নলোকের পাঠশালা’র শিক বিথী ইসলাম সহ আরো অনেকে। পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও স্বপ্নলোকের পাঠশালা’র প্রতিষ্ঠাতা প্রধান শিক বলেন, মহামারী করোকালীন সময়ে কর্মহীন ও অসহায় মানুষদের পাশে দাড়ানো আমাদের দায়িত্ব ও কর্ত্বব্য। আমরা পেন ফাউন্ডেশন মহামারী করোনাকালীন সময়ের শুরু থেকে কর্মহীন, অসহায়, হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী, তরকারী, ঈদ সামগ্রী, নগদ অর্থ, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, ব্লিচিং পাউডার এবং সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ পোশাক ও শিশু খাদ্য নিয়মিতভাবে বিতরণ করছি। তিনি সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা করেন।
জলবায়ু সংকটের মাশুল দিচ্ছে উপকূল, কয়রায় ক্ষতিপূরণের দাবি
কয়রা (খুলনা) প্রতিনিধি : বিশ্বনেতারা যখন তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ-৩১) জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আলোচনা করছেন, তখন জলবায়ু পরিবর্তনের ক্ষত বয়ে...
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চার সদস্যের একটি দল। রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টার...
তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কারাদণ্ড
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বর ও কনের পিতাকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।...
চুকনগর বদ্ধভূমি এলাকায় দলিত কৃষক ও নারীদের অংশ গ্রহণে খালি থালা মিছিল ও সমাবেশ...
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ৩১)-এর প্রথম সপ্তাহে কৃষকের জন্য বাস্তব অর্থায়নের কোনো নিশ্চয়তা আসেনি এই অভিযোগ তুলে রোববার (১৫...
সুন্দরবনের হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড
মাসুদ রানা,মোংলা : সুন্দরবনের কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড
রবিবার ১৫ নভেম্বর ২০২৬ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার...














