মনিরামপুর প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় করোনায় আক্রান্ত রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন প্রদান সেবা কার্যক্রম চালু করেছেন যশোরের সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলী। বৃহস্পতিবার এস এম ইয়াকুব আলীর বাসভবনের সামনে অক্সিজেন সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এসময় স্বেচ্ছাসেবী সংস্থা বন্ধনের প্রতিষ্ঠাতা সভাপতি মুর্শিদ হাসান ইমনের হাতে ২টি অক্সিজেন সিলিন্ডার তুলে দেন এস এম ইয়াকুব আলী। এখন থেকে করোনায় আক্রান্ত হয়ে অক্সিজেন স্বল্পতায় অথবা শ্বাস কষ্টে ভুগছেন এমন ব্যক্তি ও তাঁর স্বজনেরা হটলাইন- ০১৯১৬৬৮৫০৮৫, ০১৭৪৩৩২১৯২৬ এই নম্বরে কল করলে তাৎক্ষণিক তার বাড়িতে পৌঁছে যাবে অক্সিজেন সেবা। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজম হোসেন, সাংবাদিক তাজাম্মূল হুসাইন, টিপু সুলতান, জিয়াউর রহমান, রিপন হোসেন, আতিয়ার রহমান প্রমুখ। সিটি প্লাজার চেয়ারম্যান ও বন্ধনের উপদেষ্টা এস এম ইয়াকুব আলী বলেন, বিপদের সময়ে মানুষের পাশে থাকার অনুভূতিটা অন্যরকম। অনেক মানুষ আছেন যারা অর্থের অভাবে বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমি তাদের জন্য বিনামূল্যে অক্সিজেন সেবা কার্যক্রম এবং বিভিন্ন সহায়তার উদ্যোগ নিয়েছি। গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের দুয়ারে-দুয়ারে এই সেবা পৌঁছে যাবে ইনশাল্লাহ।
জলবায়ু সংকটের মাশুল দিচ্ছে উপকূল, কয়রায় ক্ষতিপূরণের দাবি
কয়রা (খুলনা) প্রতিনিধি : বিশ্বনেতারা যখন তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ-৩১) জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আলোচনা করছেন, তখন জলবায়ু পরিবর্তনের ক্ষত বয়ে...
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চার সদস্যের একটি দল। রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টার...
তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কারাদণ্ড
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বর ও কনের পিতাকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।...
চুকনগর বদ্ধভূমি এলাকায় দলিত কৃষক ও নারীদের অংশ গ্রহণে খালি থালা মিছিল ও সমাবেশ...
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ৩১)-এর প্রথম সপ্তাহে কৃষকের জন্য বাস্তব অর্থায়নের কোনো নিশ্চয়তা আসেনি এই অভিযোগ তুলে রোববার (১৫...
সুন্দরবনের হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড
মাসুদ রানা,মোংলা : সুন্দরবনের কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড
রবিবার ১৫ নভেম্বর ২০২৬ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার...














