স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হলে কোন রোগীর অক্সিজেন সিলিন্ডার প্রয়োজন হলে একটি ফোনেই বাড়িতে সিলিন্ডার পৌঁছে দিবে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার সকাল ১০ টায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের সার্বিক তত্ত্বাবধানে শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয়ে ফ্রি অক্সিজেন সিলিন্ডার ও করোনা চিকিৎসা সংক্রান্ত সহযোগিতা কার্যক্রমের উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মাহাবুবার রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আয়নাল হাসান, তবিবুর রহমান মিনি, শহিদুল ইসলাম সাইদুল, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতা, আনোয়ার হোসেন, মোহাম্মদ আলী জিন্নাহ, জবেদ আলী, শওকত হোসেন ফেলু সহ যুবদল, ছাত্রদল স্বেচ্ছাসেবক দল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বলেন, দেশের এই ক্রান্তিকালে সবাইকে এগিয়ে আসা উচিৎ। তারই ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ফ্রি অক্সিজেন সার্ভিস ও করোনা চিকিৎসা সংক্রান্ত সহযোগিতা করার ব্যবস্থা করা হয়েছে। উপজেলায় প্রাথমিকভাবে ১০টি সিলিন্ডার দিয়ে কার্যক্রম চলবে। প্রয়োজনে আরও সিলিন্ডার বাড়ানো হবে বলেও জানান তিনি। অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়ার জন্য সাত সদস্যের একটি গঠন করা হয়েছে। উপজেলার মধ্যে কোন পরিবারের অক্সিজেন সিলিন্ডার প্রয়োজন হলে কমিটির সদস্যরা বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...














