নওয়াপাড়া অফিস: বাবা ও মার ওপর অভিমান করে শিশু শিক্ষার্থী ঘরে ডাবার সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার সকালে অভয়নগর উপজেলার মধ্যপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ওই শিশু ছাত্রীর নাম শিমু রাণী বিশ্বাস (১১)। সে ওই গ্রামের মুক্ত কুমার বিশ্বাসের মেয়ে। পারিবারিক সুত্রে জানা গেছে, শিমু রানী বিশ্বাস সকাল ৯ টার দিকে বাড়িতে টিভি দেখছিল। এ সময় তার বাবা মুক্ত কুমার বিশ্বাস মেয়ের হাত থেকে টিভির রিমোর্ট কেড়ে নিয়ে ফেলে দেয়। এতে অভিমান করে সে পাশের ঘরে গিয়ে ডাবার সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে প্রতিবেশীদের সহযোগিতায় শিমুর লাশ নামিয়ে অভয়নগর স্বাস্থ্যকমপ্লেক্স্রে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। অভয়নগর স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো: মুক্তাদিরুল হক শুভ জানান, বেলা পৌনে ১১ টার সময় শিমু বিশ্বাস নামে এক শিশুকে মৃত অবস্থায় হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। তার গলায় ফাঁস লাগানো চিহৃ রয়েছে। অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
নিরাপত্তার চাদরে মুড়তে যাচ্ছে যশোর শহর, বসছে ১৭৬টি এআই ক্যামেরা
ডি এইচ দিলসান : নিরাপত্তার চাদরে মুড়তে যাচ্ছে যশোর শহর। মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে শহরের ৫৭টি গুরুত্বপূর্ণ...
চৌগাছায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি...
ইজিবাইক চালিয়ে সংসার চালানো সাবেক ছাত্রদল নেতার পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ প্রশাসক এডভোকেট...
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান ইসলাম মুকুলের পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ প্রশাসক।...
স্বপ্ন হতে হবে আকাশছোঁয়া’, কিশোরীদের বললেন মাগুরার পুলিশ সুপার
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: ‘বাল্য বিবাহকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি’—এ প্রতিপাদ্য সামনে রেখে মাগুরার শালিখায় দরিদ্র নারীদের জন্য সমন্বিত পল্লি কর্মসংস্থান...
বাঘারপাড়ায় মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশনের বর্ষপূর্তি ১০৪ গুণীজন ও ২০ কৃতি শিক্ষার্থী পেলেন সংবর্ধনা
স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে ‘মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশন’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১০৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষক...













