নড়াইল প্রতিনিধি ঃ নড়াইলে করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশের কঠোর অবস্থান ইতিপূর্বে ব্যাপক প্রশংসনীয় হয়েছে। সম্প্রতি সময়ে আইন অমান্যকারী ৫০টি ইজিবাইক ৩দিন আটকে রাখে পুলিশ প্রশাসন। এই ইজিবাইক শ্রমিকের মুখে হাঁসি ফুটাতে ও তাদের পরিবার পরিজন নিয়ে ঘরে থাকতে পুলিশ সুপারের উদ্যোগে ১৪ দিনের খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) সকালে রূপগঞ্জ ট্রাফিক পুলিশ পাড়িতে এই খাদ্য সামগ্রী বিতারন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম( বার), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম, ডিবি ওসি সুকান্ত শাহা, পুলিশ ফাড়ি ইনচার্জ মাহমুদ-সহ ইলেকট্রনিক ও পিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় পুলিশ সুপার সকলের নিকট লগডাউন বাস্তবায়নের সহযোগিতা কামনা হয়েছেন। অতি প্রয়োজনীয় জরুরী সেবায় যাতায়াত করার জন্য অনুরোধ করা হয়েছে। পুলিশ সুপারের এহেন দৃষ্টান্তমুলক সেবা দেখে বেজায় খুশি হয়েছেন ইজিবাইক শ্রমিকেরা। পুলিশের এমন সহযোগিতা ইতিপূর্বে কখনও পাইনি তারা এমনটাই জানিয়েছেন। নড়াইলের সচেতন মহল পুলিশ সুপারের এহেন উদ্যোকে সাধুবাদ জানিয়েছেন। এ বিষয়ে, পুলিশ সুপার জনাব প্রবীর কুমার রায় পিপিএম (বার) বলেন, ইজিবাইক শ্রমিকেরা লগডাউনের বিধিনিষেদ অমান্য করে অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচলের কারনে আটক রাখা হয়েছিল । তাদের পরিবার পরিজন নিয়ে লগডাউনে ঘরে থাকার জন্য পুলিশ প্রশাসনের প থেকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
নিরাপত্তার চাদরে মুড়তে যাচ্ছে যশোর শহর, বসছে ১৭৬টি এআই ক্যামেরা
ডি এইচ দিলসান : নিরাপত্তার চাদরে মুড়তে যাচ্ছে যশোর শহর। মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে শহরের ৫৭টি গুরুত্বপূর্ণ...
চৌগাছায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি...
ইজিবাইক চালিয়ে সংসার চালানো সাবেক ছাত্রদল নেতার পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ প্রশাসক এডভোকেট...
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান ইসলাম মুকুলের পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ প্রশাসক।...
স্বপ্ন হতে হবে আকাশছোঁয়া’, কিশোরীদের বললেন মাগুরার পুলিশ সুপার
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: ‘বাল্য বিবাহকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি’—এ প্রতিপাদ্য সামনে রেখে মাগুরার শালিখায় দরিদ্র নারীদের জন্য সমন্বিত পল্লি কর্মসংস্থান...
বাঘারপাড়ায় মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশনের বর্ষপূর্তি ১০৪ গুণীজন ও ২০ কৃতি শিক্ষার্থী পেলেন সংবর্ধনা
স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে ‘মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশন’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১০৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষক...














