শ্যামনগর ব্যুরো ঃ পরিকল্পিতভাবে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা থেকে রেহাই পেতে শ্যামনগর উপজেলা প্রেসকাবে সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন শ্যামনগর উপজেলা মরগাং-যতীন্দ্রনগর গ্রামের মোঃ সুজাউদ্দীন গাজীর পুত্র মোঃ জব্বর গাজী। গতকাল সকাল ১০ টায় শ্যামনগর প্রেসকাবে লিখিত বক্তব্যে তিনি বলেন- আমি অতিশয় গরিব, পেশায় একজন জেলে/বনজীবি। আমার সংসারে ৫ জন সদস্য। বন অফিস থেকে পাশ-পারমিট নিয়ে সুন্দরবনে মাছ, কাঁকড়া ও মধু আহরন করে জীবিকা নির্বাহ করি। এলাকার ইউপি সদস্য আনারুল আমাকে দিয়ে বিভিন্ন কাজ করে থাকে। আমি অতিশয় গরিব হওয়ায় আমাকে দিয়ে তার স্বার্থ উদ্ধারে খারাপ কাজ করাতে চায়। আমি তাহাতে রাজি না হওয়ায় আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে হয়রানি করার চক্রান্তে পরিকল্পিতভাবে ষড়যন্ত্রমুলক তার সহযোগী একই গ্রামের মৃত সাকাত আলী সরদারের পুত্র মোঃ বাবু সরদারের দ্বারা ০২/০৭/২১ তারিখ রাত ১১ টায় চুরি করে আমার বাড়িতে হরিণের মাংশ তুলে দিয়ে মোবাইল ফোনে ফরেস্টারকে খবর দিয়ে আমাকে ধরিয়ে দেয়। ০৩/০৭/২১ তারিখ হতে ১৮/০৭/২১ তারিখ পর্যন্ত আমি সাতক্ষীরা জেল হাজতে আটক থাকি। আমার ভাই আব্দুল করিম আমাকে জেল থেকে বাহির করার চেষ্টা করে। এসময় উক্ত আনারুল আমার ভাইকে বলে আমি তাকে হাজতে দিয়েছে। আমি তাকে বাহির করবো বলে টাকা চায়। আমার ভাই আইনি প্রক্রিয়ায় জেল থেকে আমাকে বাহির করে। আমি নিরপরাধ ব্যক্তি ১৫ দিন অন্যায়ভাবে জেলে থাকায় আমার পরিবার অতি কষ্টে অনাহারে দিন কাটিয়েছে। এসংবাদ সম্মেলনের মাধ্যমে ষড়যন্ত্রকারী আনারুল মেম্বরের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের দাবিতে এবং মিথ্যা মামলা থেকে রেহাই পেতে সংশ্লিষ্ঠ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
নিরাপত্তার চাদরে মুড়তে যাচ্ছে যশোর শহর, বসছে ১৭৬টি এআই ক্যামেরা
ডি এইচ দিলসান : নিরাপত্তার চাদরে মুড়তে যাচ্ছে যশোর শহর। মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে শহরের ৫৭টি গুরুত্বপূর্ণ...
চৌগাছায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি...
ইজিবাইক চালিয়ে সংসার চালানো সাবেক ছাত্রদল নেতার পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ প্রশাসক এডভোকেট...
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান ইসলাম মুকুলের পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ প্রশাসক।...
স্বপ্ন হতে হবে আকাশছোঁয়া’, কিশোরীদের বললেন মাগুরার পুলিশ সুপার
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: ‘বাল্য বিবাহকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি’—এ প্রতিপাদ্য সামনে রেখে মাগুরার শালিখায় দরিদ্র নারীদের জন্য সমন্বিত পল্লি কর্মসংস্থান...
বাঘারপাড়ায় মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশনের বর্ষপূর্তি ১০৪ গুণীজন ও ২০ কৃতি শিক্ষার্থী পেলেন সংবর্ধনা
স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে ‘মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশন’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১০৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষক...













