মোঃ মিজানুর রহমান লিটন, প্রেমবাগ, অভয়নগর প্রতিনিধি ঃ চলমনা করোনাকালীন লকডাউন, মাস্ক এবং মসজিদে সন্ধ্যায় মাগরিবের নামাজকে পুঁজি করেই চলছে বসুন্দিয়া-প্রেমবাগ এলাকায় চোরচক্রের একের পর এক মোটরসাইকেল চুরি। উক্ত ঘটনায় হতবম্ব অত্র এলাকার বাইক প্রেমিসহ সর্বসাধারন, সেই সাথে আতঙ্কিতও বটে। গত ২০ দিনে বসুন্দিয়া, প্রেমবাগ এবং বাঘারপাড়ায় ৫টি বাইক চুরির ঘটনা ঘটেছে, ভুক্তভোগিদের ভাষ্যমতে একই চক্রের দ্বারা এই চুরি সংগঠিত হয়েছে এবং এরমধ্যে তিনটি মোটরসাইকেলই চুরি হয়েছে মসজিদে মাগরিবের নামাজরত অবস্থায়। গত ৮জুলাই’২১ তারিখে বসুন্দিয়া মোড়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে সন্ধ্যায় মাগরিবের নামাজরত অবস্থায় হর্নেট ১৫০সিসি মোটরসাইকেল চুরি হয়, গাড়ীর মালিক মোঃ ইমদাকুল হক, ইঞ্জিন নম্বর- কঈ২৩বভ৭৬০২০২৯০, তিনদিন পর বসুন্দিয়ার ঘুনি দলনঘাটা জামে মসজিদের সামনে থেকে সন্ধ্যায় মাগরিবের নামাজরত অবস্থায় চুরি হয় ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল । ১৪ জুলাই’২১ তারিখে বাঘারপাড়া ব্র্যাক ব্যাংকের নিচতলা থেকে চুরি হয় ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল , যার নম্বর সাতক্ষীরা-হ-১৫ ১৮৮৩। ২৫ জুলাই’২০২১ প্রেমবাগ গেট জামে মসজিদের সামনে থেকে সন্ধ্যায় মাগরিবের নামাজরত অবস্থায় চুরি হয় টিভিএস ১৬০, যার মালিক আনিস রহমান, গাড়ী নাম্বার যশোর ল-১২-৯৯৮৯। সবশেষ ২৭জুলাই বসুন্দিয়া মোড়ের ব্রাক ব্যাংকের (এজেন্ট) সামনে থেকে দুপুর ১টার দিকে চুরি হয় পালসার ১৫০ সিসি মোটরসাইকেল, যার মালিক সবুজ মৃধা, গাড়ীর নম্বর-সাতক্ষীরা ল-১২৬৪১৩। মোটরসাইকেল চুরিকে কেন্দ্র করে মালিকগন থানায় সাধারন ডাইরিসহ যে যার মত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চুরি হওয়া গাড়ীটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে, মোটরসাইকেল মালিকদের ভেতর কেউ কেউ গাড়ী ফিরে পাওয়া এবং প্রাশসনসহ সহযোগিতায় চোর চক্রের মূল হোতাদের খুজে বের করার আশা ব্যক্ত করেছেন। শুধু মোটরসাইকেল মালিকরাই নন সর্বসাধারনের সচেতনতাই পারে এমন অনাকাঙ্খিত ঘটনা হতে মুক্তি দিতে।
যশোরে সানরা ইলেকট্রিক বাইকের জমকালো উদ্বোধন
যশোর প্রতিবেদক : যশোরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চীনের আন্তর্জাতিক ইলেকট্রিক ভেহিকল ব্র্যান্ড সানরা (SUNRA)-এর ছয়টি মডেলের ইলেকট্রিক বাইকের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার...
কোন মামলা ছাড়াই সাংবাদিককে পুলিশী হয়রানির অভিযোগ কেশবপুরে আইনশৃংখলা বিষয়ক সভা
যশোর অফিস : যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে নিবার্হী অফিসারের সভাকক্ষে উপজেলা নিবার্হী অফিসার...
যশোরে পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
যশোর অফিস : যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার...
সভাপতি – অধিবাস, সম্পাদক – বিদ্যুৎ, পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
পাইকগাছা প্রতিনিধি : জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ৯ নভেম্বর সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪...
চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে কঠোর...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা...














