হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : রাজগঞ্জের বিভিন্ন এলাকায় পানিতে জাগ দেওয়া পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষক। রাজগঞ্জের বিভিন্ন অঞ্চলে কৃষক পাটের আঁশ ছাড়ানোর কাজ শুরু করেছেন। এলাকার কৃষক-কৃষানি রাস্তাঘাট, মাঠ ও বাড়ির আঙিনায় পাটের আঁশ ছাড়ানোর কাজ করছেন। পশ্চিম মণিরামপুরের রাজগঞ্জের ঝাঁপা, চালুয়াহাটি, মশ্বিমনগর, রোহিতা, খেদাপাড়া ও হরিহরনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায়, রাস্তার ধারে, বাওড় ও পুকুর পাড়ে পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত অনেকেই। তবে এ কাজে নারীদেরও ব্যস্ত দেখা গেছে। রাজগঞ্জ-মণিরামপুর সড়কের পাশে পুকুর পাড়ে পাটের আঁশ ছাড়ানো ও পাটখড়ি গোজগাজ করতে ব্যস্ত গৃহবধু মোমেনা খাতুন (৪০) বলেন- আমরা এখানে কাজ করছি পাটখড়ির জন্য। দুই আঁটি পাটের আঁশ ছাড়ালে এক আঁটি খড়ি আমি পাবো। দিনে ৫০ থেকে ৬০ আঁটি পাটের আঁশ ছাড়াতে পারলে অর্ধেকটা খড়ি আমি নিতে পারবো মালিকের কাছ থেকে। এতে মালিকও লাভবান, আমরাও লাভবান। ঝাঁপা বাওড়ের গোয়ালঘাটায় পাটের আঁশ ছাড়াচ্ছেন মোসলেম উদ্দিন (৫০), খলিলুর রহমান (৫২), শফিকুল ইসলাম (৩৮), আব্দুল খালেক (৫২), আবুল কাসেম (৫০) সহ আরো বেশ কজন শ্রমিক। তারা আঁটি চুক্তিতে পাটের আঁশ ছাড়াচ্ছেন। এর মধ্যে মোসলেম উদ্দিন বলেন- আমাদের শ্রমিক হিসেবে নিয়ে মালিক কাজ করাচ্ছেন। পাটের মালিক জুলফিকার আলী বলেন- এবছর পাটের ফলন ভালো হয়েছে। আশা করি দামও ভালো পাবো। উপসহকারি কৃষি কর্মকর্তা ভগীরত চন্দ্র বলেন- এবছর পাটের দাম ভালো থাকার কারণে কৃষক পাট চাষে আগ্রহ প্রকাশ করেছেন। রাজগঞ্জ অঞ্চলে এবার উচ্চফলনশীল জাতের পাট চাষ করা হয়েছে। খুব ভালো জাতের পাট। ফলনও অনেক ভালো হয়েছে। আশা করি কৃষক দামও ভালো পাবে।
যশোরে সানরা ইলেকট্রিক বাইকের জমকালো উদ্বোধন
যশোর প্রতিবেদক : যশোরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চীনের আন্তর্জাতিক ইলেকট্রিক ভেহিকল ব্র্যান্ড সানরা (SUNRA)-এর ছয়টি মডেলের ইলেকট্রিক বাইকের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার...
কোন মামলা ছাড়াই সাংবাদিককে পুলিশী হয়রানির অভিযোগ কেশবপুরে আইনশৃংখলা বিষয়ক সভা
যশোর অফিস : যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে নিবার্হী অফিসারের সভাকক্ষে উপজেলা নিবার্হী অফিসার...
যশোরে পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
যশোর অফিস : যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার...
সভাপতি – অধিবাস, সম্পাদক – বিদ্যুৎ, পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
পাইকগাছা প্রতিনিধি : জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ৯ নভেম্বর সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪...
চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে কঠোর...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা...














