মণিরামপুর প্রতিনিধি ॥ যশোরের মণিরামপুরে এক কেজি গাঁজাসহ মুনসুর আলী সরদার (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার বিকেলে রাজাগঞ্জ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর শহীদ তিতুমীর মশ্মিমনগরের হাজরাকাটি খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। মুনসুর আলী সাতীরার কলারোয়া উপজেলার দেঁয়াড়া গ্রামের মৃত মহর আলীর ছেলে। পেশায় তিনি মাদক ব্যবসায়ী। সন্ধ্যায় তাকে থানায় সোপর্দ করা হয়েছে। এদিকে সন্ধ্যা সাড়ে সাতটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছিল। শহীদ তিতুমীর বলেন, হাজরাকাটি পাজাখোলা খেয়াঘাট দিয়ে গাঁজা নিয়ে পার হচ্ছেন মুনসুর। এমন সংবাদের ভিত্তিতে বিকেল চারটার দিকে ঘাটের অদূরে আমরা অবস্থান নিই। ঘাট পার হয়ে বাজারের প্যাকেট হাতে হেঁটে আসছিলেন মুনসুর। তখন গতিরোধ করে চ্যালেঞ্জ করলে তিনি গাঁজা রাখার বিষয়টি স্বীকার করেন। পরে প্যাকেটের ভেতর থেকে কালো পলিথিন মোড়ানো এককেজি গাঁজা বের করে দেন মুনসুর।পুলিশের এই কর্মকর্তা বলেন, সন্ধ্যায় আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...













