ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের ঝিকরগাছায় প্রতারনার মাধ্যমে ৭ শতক জমি নামপত্তনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার বাঁকড়া ইউনিয়নের ১৫৬ আলীপুর মৌজায়। ঘটনা জানাজানি হলে বাঁকড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মহিদুল ইসলাম নামপত্তনের কেস নং-১২৭৭/৯-১/২০১৯-২০২০ খারিজের আবেদন করেছেন। জানাগেছে, উজ্জলপুর গ্রামের ইছতুল্যাহ মন্ডলের স্ত্রী নুর জাহানের নিকট থেকে ২৪/০২/১৯৯২ সালের ১২৩৮ নং দলিলমুলে ক্রয় সুত্রে আলীপুর মৌজায় এসএ ১১৩ খতিয়ানের ১৭/৬৭০ নং দাগের ১৪ শতক জমি খাটবাড়িয়া গ্রামের মৃত-খয়রাত আলীর কণ্যা নুরজাহান ও পুত্র নুর ইসলাম ভোগদখল করিয়া আসছে। কিন্তু বিক্রেতা নুর জাহানের নামে কোন জমি না থাকলেও তার স্বামী ইছতুল্যাহ ও জামাতা মামুন প্রতারনার মাধ্যেমে অফিসকে ভুল বুঝিয়ে উক্ত ১৪ শতক জমি হতে ৭ শতক জমি নিজের নামে নামপত্তন করে নেয়। পরবর্তীতে নুর ইসলামগং জানতে পেরে বাঁকড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মহিদুল ইসলামের নিকট আবেদন করেন। নুর ইসলাম গংয়ের আবেদনের প্রেক্ষিতে উক্ত নামপত্তন কেস খারিজের জন্য সহকারী কমিশনার (ভূমি) বরাবর তদন্তপূর্বক আবেদন করেছেন বাঁকড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মহিদুল ইসলাম। ইতিমধ্যে প্রতারক চক্র জালদলিল দেখিয়ে উক্ত জমি দখলের জন্য পায়তারা করছে বলে জানাগেছে। জানতে চাইলে বাঁকড়া ইউনিয়ন ভূমি সহকারী মহিদুল ইসলাম বলেন, গত ২৮ জুলাই শুনানির দিন থাকলেও চলমান লকডাউনের কারনে হয়নি। পরবর্তী শুনানির ডেট দেয়া হবে। বিষয়টি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন ভুক্তভোগী জমি মালিকরা।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...













