মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে এনআরবিসি ব্যাংক শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের বাসষ্টান্ড সংলগ্ন কবির মার্কেটের দ্বিতীয় তলায় ফিতা কেঁটে এই বেসরকারি ব্যাংক শাখার শুভ সূচনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহ হেল কাফি ও উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল। এর আগে এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান তমাল পারভেজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্যাংকের বিভিন্ন সুবিধাগুলো তুলে ধরেন এবং ব্যাংক শাখার উদ্বোধন ঘোষণা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের ঝিনাইদাহ জোনাল হেড মো. রাসেল মেহেদী, আমিনুর রহমান কলেজের অধ্যক্ষ জি এম শওকত বিপ্লব রেজা, বীর মুক্তিযোদ্ধা আঃ হাই মিয়া, জাতীয় পার্টির সভাপতি এম খসরুল আলম খসরু, সদর ইউপি’র সাবেক চেয়ারম্যান মো. আকতারুজ্জামান, বিনোদপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান গোলাম আজম সাবু, বাজার বনিক সমিতির সভাপতি আলহাজ¦ মোফাজ্জেল মোল্যা, এনআরবিসি ব্যাংকের ঝিনাইদাহ শাখা ম্যানেজার ইমতিয়াজ হোসেন সবুজ ও মহম্মদপুর শাখা ম্যানেজার মো. নাসির উদ্দিন মিয়া।
যশোরে সানরা ইলেকট্রিক বাইকের জমকালো উদ্বোধন
যশোর প্রতিবেদক : যশোরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চীনের আন্তর্জাতিক ইলেকট্রিক ভেহিকল ব্র্যান্ড সানরা (SUNRA)-এর ছয়টি মডেলের ইলেকট্রিক বাইকের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার...
কোন মামলা ছাড়াই সাংবাদিককে পুলিশী হয়রানির অভিযোগ কেশবপুরে আইনশৃংখলা বিষয়ক সভা
যশোর অফিস : যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে নিবার্হী অফিসারের সভাকক্ষে উপজেলা নিবার্হী অফিসার...
যশোরে পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
যশোর অফিস : যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার...
সভাপতি – অধিবাস, সম্পাদক – বিদ্যুৎ, পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
পাইকগাছা প্রতিনিধি : জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ৯ নভেম্বর সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪...
চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে কঠোর...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা...













