কামরুজামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার পশ্চিম ঝিনাইদহ (ছোট ঝিনাইদহ) গ্রামের ৬ষ্ট শ্রেণির এক শিার্থীকে নিজ বাড়িতে ধর্ষণ প্রচেষ্টার অভিযোগ উঠেছে। এই গ্রামের হুরমতের ছেলে করিম রাতে ঘরে উঠে শিশুটিকে ধর্ষনের চেষ্টা চালায়। শিশুটির মায়ের অভিযোগ দীর্ঘদিন ধরে করিম তার মেয়েকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। গত ১৮ আগষ্ট ঝিনাইদহ শহরে তার মায়ের ডিউটি থাকার সুযোগ নেয় করিম। পিতা মানসিক প্রতিবন্ধি। ঘটনার দিন রাতে বাড়িতে ছিল দুই ছেলে মেয়ে ও প্রতিবন্ধী স্বামী। এই সুযোগে ঘরে উঠে ঐ শিার্থীকে ধর্ষণের চেষ্টা চালাই লম্পট করিম। ভুক্তভোগী শিার্থী জানায়, সন্ধ্যাবেলা করিম তার বাবা-ভাইয়ের জন্য মিষ্টি দেয় খেতে। সেই মিষ্টি খেয়ে বেঘোরে ঘুমিয়ে পড়ে তারা। রাত আনুমানিক ১০টার দিকে করিম ঘরে ওঠে। ঠিক পেয়ে শিশুটি তার বাবাকে অনেক ডাকা-ডাকি করেও জাগাতে পারছিল না। পরে জোরে কান্নাকাটি শুরু করলে বাবা ও পাড়ার অন্য লোক ছুটে এলে পালিয়ে যায় করিম। শিশুটি জানায়, রাতে ভয়ে তারা বাড়ির পাশের একটি দোকানে রাত কাটিয়েছে। শিশুটির মা জানায়, এর আগেও করিম তার মেয়ের যৌন হেনস্তা করেছে। আমি তাকে সাবধানও করেছি। তার পরেও গত বুধবার আমি বাড়িতে না থাকায় আবার সে আমার মেয়েকে ধর্ষন চেষ্টা চালায়। ওই গৃহবধু আরা জানান, আমার স্বামী কাজ করতে পারেনা। আমি উপার্জন করে সংসার চালায়। মেয়েকে একা বাড়িতে রেখে কাজেও যেতে পারছি না। আমি এর বিচার চায়। এই বিষয়ে বেতাই-চন্ডিপুর ক্যাম্পের এএসআই খোরশেদ বলেন, আমি ঘটনা আগে শুনিনি। এখনই খোঁজ নিতে যাচ্ছি। এদিকে খবর পেয়ে সাংবাদিকরা ভিকটিমের বাড়িতে গেলে মেয়ের মা ও মেয়ে বর্ননা তুলে ধরেন। তাদের অভিযোগ স্থানীয় কিছু মাতব্বর এই ঘটনা ধামাচাপা দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর আগেও পশ্চিম ঝিনাইদহ গ্রামে এক প্রতিবন্ধীর স্ত্রীকে ধর্ষণ করে এক কবিরাজ। কিন্তু সে ঘটনায় কথিত গ্রাম্য মাতুব্বররা মামলা করতে দেয়নি। ধর্ষকের কাছ থেকে দেড় লাখ টাকা আদায় করে ধর্ষিতাকে ৪০ হাজার টাকা দিয়ে বাকি টাকা খেয়ে ফেলে বলে এলাকায় কথিত আছে।
৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশু পুত্রকে বিক্রি করলো মা, অবশেষে ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
মাসুদ রানা,মোংলা : অভাব, অনটন ও স্বামীর অবহেলায় অসুস্থ মায়ের ৩০ হাজার টাকায় বিক্রি করে দেয়া ১৫ মাস বয়সের শিশু পুত্রকে অবশেষে উদ্ধার হয়েছে...
ডুমুরিয়ায় বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন কর্তৃক নৈরাজ্য, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ডুমুরিয়া উপজেলা...
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে ঢাকুরিয়ায় দোয়া মাহফিল
আজিবর রহমান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বি এন পি'র জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য,সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া...
যশোরে ২০০ জনকে ১০ হাজার টাকা করে অনুদান দিলেন প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : যশোর ২৫০ শয্যা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা দিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।...
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে মাথায় কোপ,যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষক নিহত
যশোর প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ (৫০) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩...













