স্টাফ রিপোর্টার \ যশোরের একটি আবাসিক হোটেল থেকে মুজাহিদ (২৭) ও আজম মোল্যা (৩০) নামে পুলিশের দুই কনস্টেবলকে মাদকসহ আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা হয়েছে। তাদের কাছ থেকে দুই বোতল ফেনসিডিল ও দশ পিস ইয়াবা, ইয়াবা সেবনের জন্য বিশেষভাবে তৈরি চারটি পাইপ লাইটার উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলে যশোর শহরের মোমিননগর সমবায় সমিতি ভবনের ওপরে যশোর আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়। থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, পুলিশ কনস্টেবল মুজাহিদ (নম্বর ১৭৩৪) ও আজম মোল্যা (নম্বর-১৩১১৬, বরখাস্ত ) যশোর আবাসিক হোটেলের ৪১০ নম্বর কে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কসবা পুলিশ ফাঁড়ির এসআই খায়রুল আলম সেখানে অভিযান চালান। তাদের হেফাজত থেকে দুই বোতল ফেনসিডিল ও দশ পিস ইয়াবা এবং ইয়াবা সেবনের জন্যে বিশেষভাবে তৈরি লাইটার উদ্ধার করা হয়। আটক মুজাহিদ যশোরের চাঁচড়া ফাঁড়িতে কর্মরত। তার বাড়ি বাগেরহাট জেলার জয়গাছি গ্রামে, বাবার নাম আব্দুল জব্বার মোল্যা। এছাড়া আজম মোল্যা ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন। তিনি সাময়িক বরখাস্ত। আজম ঝিনাইদহের মহেশপুর উপজেলার কচুয়াপোতা গ্রামের শফিকুল ইসলামের ছেলে
৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশু পুত্রকে বিক্রি করলো মা, অবশেষে ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
মাসুদ রানা,মোংলা : অভাব, অনটন ও স্বামীর অবহেলায় অসুস্থ মায়ের ৩০ হাজার টাকায় বিক্রি করে দেয়া ১৫ মাস বয়সের শিশু পুত্রকে অবশেষে উদ্ধার হয়েছে...
ডুমুরিয়ায় বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন কর্তৃক নৈরাজ্য, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ডুমুরিয়া উপজেলা...
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে ঢাকুরিয়ায় দোয়া মাহফিল
আজিবর রহমান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বি এন পি'র জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য,সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া...
যশোরে ২০০ জনকে ১০ হাজার টাকা করে অনুদান দিলেন প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : যশোর ২৫০ শয্যা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা দিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।...
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে মাথায় কোপ,যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষক নিহত
যশোর প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ (৫০) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩...













