কালিয়া (নড়াইল) প্রতিনিধি ঃ নড়াইলের কালিয়ায় যশোর পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর লো-ভোল্টেজের শিকার উপজেলাবাসী চরম ভোগান্তিতে থাকার অভিযোগ জানিয়েছেন। বিদ্যুতের এহেন পরিস্থিতি জন্য কর্তৃপরে অব্যবস্থাপনা ও খামখেয়ালিকে দ্বায়ি করেছেন সচেতন মহল। উপজেলার ব্যাপক এলাকায় মাসাধিকাল ধরে লোডসিডিং এর পাশাপাশি বিদ্যুতের লো-ভোল্টেজ সমস্যায় দুর্ভোগ পোহাচ্ছেন লাধিক গ্রাহক । স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতি সমস্যা সমাধানে চরম উদাসীন বলে ভুক্তভোগী গ্রাহকরা অভিযোগ করছেন। তারা জানান, বারবার এ বিষয়ে মৌখিকভাবে জানালেও টনক নড়ছেনা সংশ্লিষ্ট কর্তৃপরে। লো-ভোল্টেজের কারণে এসি, ফ্রিজ, টিভি, পানির মটর ও ফ্যান নষ্ট হয়ে যাচ্ছে। ভুক্তভোগী বিদ্যুৎ গ্রাহক উপজেলার সলামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল হাসান (প্রিন্স), খাশিয়াল ইউনিয়নের স্কুল শিক সাইফুল ইসলাম, মফিজুর রহমান, শ্রীবাস দাস, মৃনাল কান্তিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ জানান, বিদ্যুতের এ অব্যবস্থাপনায় শিক্ষার্থীরা পড়েছে চরম বিপাকে। লো-ভোল্টেজ সমস্যা সমাধানের জন্য বারবার পল্লী বিদ্যুৎ অফিসে জানালেও কোনো লাভ হচ্ছে না। কিন্তু বিদ্যুৎ বিলের বেলায় টাকার অংক ঠিকই বেড়ে যাচ্ছে। বিদ্যুৎ অফিসের কর্তাব্যক্তিদের চরম উদাসীনতায় প্রায় মাসাধিকাল ধরে আমরা উপজেলাবাসী গ্রাহকরা বৈদ্যুকিত সরঞ্জামাদি নষ্টসহ অসহ্য গরমে মারাত্মক দুর্ভোগ পোহাচ্ছি। ভুক্তভোগীরা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২, কালিয়া জোনের এজিএম ইকবাল আহম্মেদ বলেন, আমি নতুন এসেছি এ বিষয়ে তেমন কিছু বলতে পারবোনা। তবে আমি যতদুর জানি, নড়াইল ৩৩ কেভি গ্রীড ষ্টেশনে ইনকামিং ভোল্টেজ কম থাকায় আনুপাতিক হারে কালিয়াও কম পাওয়া যাচ্ছে। প্রয়োজনে ডিজিএম এর সাথে কথা বলতে বলেন।
ডুমুরিয়ায় পৃথক দূর্ঘটনায় নিহত ৬ জন, আহত ৪০ জন
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও ৪০ জনের মত আহত হয়েছে। বুধবার দুপুর দুটোর দিকে...
কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর ( ঝিনাইদহ) প্রতিনিধি: অস্ত্রপাচার হয়েছে পাঁচটি এখনো বাকীঁ দুইটি রেজাউল করিম- কোটচাঁদপুরঃ "আমার একমাত্র ছেলেকে বাঁচান। টাকার অভাবে মেধাবী ছেলেটি...
ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারি মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদ বিজয়া অনুষ্ঠিত
কপিলমুনি প্রতিনিধিঃ ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্ব অনুষ্ঠিত হয়েছে। আর এরই মধ্যে দিয়ে...
কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় হোমিও ডাক্তারের মৃত্যু
কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলায় ১৩ শতক সরকারি জমি ও কলার কাধি কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত...
কলারোয়ার উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন
কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি : উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কলারোয়ার ৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হলো। বুধবার উপজেলার সকল পূজামণ্ডপে অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনার মধ্য...













