স্টাফ রিপোর্টার : যশোরে চলতি বছরের ৮ মাসে ১৯ জন যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ সময় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮শ’ ৫৭ জন। যক্ষ্মা রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে জেলার ইমামদের সাথে মতবিনিময় সভায় এ তথ্য উপস্থাপন করে ব্র্যাক। রোববার জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) যশোর জেলা শাখা আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। সভায় প্রধান অতিথি যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, ফুসফুসে যক্ষ্মায় আক্রান্ত ব্যক্তি কিংবা জীবাণুকুক্ত ব্যক্তি যদি বিনা চিকিৎসায় থাকে, তবে তিনি বছরে প্রায় ১০ জন লোককে সংক্রমিত করেন। তাই প্রতিটি যক্ষ্মা রোগীর দ্রুত রোগ নির্ণয় ও চিকিৎসা সম্পন্ন করার বিকল্প নেই। এজন্য তিনি বিনামূল্যে পরীক্ষা ও যক্ষ্মারোগ নির্ণয়ে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার আহবান জানান। প্রেসকাব যশোরের হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নাটাবের জেলা সভাপতি অ্যাডভোকেট জাফর সাদিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টিবি কিনিকের কনসালটেন্ট পলাশ কুমার দাস, নাটাবের ম্যানেজার জিয়াউর রহমান ও ব্র্যাকের জেলা ম্যানেজার শরিফুল ইসলাম ও জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন নাটাবের ফিল্ড লেভেল স্টাফ জাহাঙ্গীর আলম। মতবিনিময় সভায় যশোরে ৩২ জন ইমাম অংশ নেন। সভা থেকে তাদের মাধ্যমে আশাপাশের কারো ২ সপ্তাহের বেশি কাশি, সন্ধ্যায় জ্বর, শ্বাসকষ্ট এবং খাবারে অরুচি হলে কফ পরীক্ষা করতে উৎসাহিত করা হয়।
ডুমুরিয়ায় পৃথক দূর্ঘটনায় নিহত ৬ জন, আহত ৪০ জন
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও ৪০ জনের মত আহত হয়েছে। বুধবার দুপুর দুটোর দিকে...
কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর ( ঝিনাইদহ) প্রতিনিধি: অস্ত্রপাচার হয়েছে পাঁচটি এখনো বাকীঁ দুইটি রেজাউল করিম- কোটচাঁদপুরঃ "আমার একমাত্র ছেলেকে বাঁচান। টাকার অভাবে মেধাবী ছেলেটি...
ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারি মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদ বিজয়া অনুষ্ঠিত
কপিলমুনি প্রতিনিধিঃ ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্ব অনুষ্ঠিত হয়েছে। আর এরই মধ্যে দিয়ে...
কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় হোমিও ডাক্তারের মৃত্যু
কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলায় ১৩ শতক সরকারি জমি ও কলার কাধি কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত...
কলারোয়ার উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন
কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি : উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কলারোয়ার ৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হলো। বুধবার উপজেলার সকল পূজামণ্ডপে অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনার মধ্য...













