কামরুজামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার মোহাম্মদপুর গ্রামে শনিবার সন্ধ্যায় ভাতিজার লাঠির আঘাতে মখলেছুর রহমান বিশ্বাস (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের আকবর আলী বিশ্বাসের ছেলে। সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের বংকিরা পুলিশ ক্যাম্পের এএসআই নাসির উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শনিবার বিকালে জমি জায়গা নিয়ে বিরোধের জের ধরে একই পরিবারের লোকজন বিরোধে জড়িয়ে পড়ে। উভয় পক্ষ ইট পাটকেল ও লাটিসোটা নিয়ে একে অপরের প্রতি ঝাপিয়ে পড়লে উভয় পক্ষের ৫/৬ জন আহত হন। তিনি বলেন, চাচাতো ভাইয়ের ছেলে আলম ও সাইদুর রহমান কবরস্থানে পাশের বাড়ি করতে চাইলে মখলেছুর রহমান বাধা সৃষ্টি করে ও প্রাচীর ভাংচুর করে। মুলত এ নিয়ে দীর্ঘদিন ধরেই বিশ্বাস পরিবারের মধ্যে বিরোধ চলে আসছে। এই বিরোধ নিয়ে ঝিনাইদহ সদর থানায় বহুবার বিচার সালিশ হয়েছে। শনিবার আসরের নামাজের পর ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রয়াত এড আইয়ূব হোসেনের ভাই ভাতিজারা সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং লাঠি ও ইট পাটকেলের আঘাতে মখলেছুর রহমান গুরুতর আহত হন। শনিবার সন্ধ্যার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মসুলিমা মৃত ঘোষনা করেন। চিকিৎসকের ভাষ্যমতে অনেক আগেই তিনি মারা গেছেন। নিহতর স্বজন আনিছুর রহমান মৃত্যুর খবর নিশ্চত করেছেন। এ বিষয়ে এখনো থানায় কোন মামলা হয়নি।
খুলনায় পুলিশ প্রধানের অবস্হানকালে,তেরখাদায় যুবদল নেতা গুলিবিদ্ধ
পাইকগাছা প্রতিনিধি : খুলনার তেরখাদা উপজেলায় মো. রামীম বিশ্বাস (৩২) নামের এক যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত...
কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার অপর দুই...
অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন ৬১...
দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী 'দর্শনা ডিলাক্স'...
মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ: মনিরামপুরে বিএনপির মানববন্ধন
রাহাত আলী, মনিরামপুরঃ যশোরের মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নে এক মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ বরাদ্দের অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বঞ্চিত...













